ঝাউডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কতৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে যুগরাজপুর বনাম বলাডাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আমীর প্রভাষক ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম (বুলু), হাফেজ আবু মুছা প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের জামায়াতের যুববিভাগের হাফেজ আমির হোসেন, মাস্টার মশিউর রহমান, হাফেজ আঃ কাদের, মুরশিদ আলম, ডাঃ আব্দুল খালেক, ডাঃ আবু হাসান, জামায়াতে ইসলামী যুব বিভাগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী, সমর্থক ও খেলা প্রমিকরা খেলাটি উপভোগ করেন। খেলাটি সরাসরি ধারাভার্স প্রচার করেন হাফেজ আমির হোসেন।

প্রথম রাউন্ডের খেলায় যুগরাজপুরকে ২-০ গোলে হারিয়ে বলাডাঙ্গা জয় লাভ করেন। ২য় রাউন্ডের খেলা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।






সম্পর্কিত সংবাদ

  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে : মুহা: আব্দুল খালেক
  • সাতক্ষীরায় সাবেক শিবির নেতা আসাদুজ্জামানের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
  • শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু, এলাকাজুড়ে শোক
  • ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২
  • সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
  • আগামীকাল সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, সকল প্রস্তুতি সম্পন্ন
  • সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী
  • ঝাউডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান