সাতক্ষীরা আল কোরআন একাডেমীর উদ্বোধনী সভা অনুষ্ঠিত

আবু সাইদ বিশ্বাস :: সাতক্ষীরায় আল কোরআন একাডেমীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ইটাগাছা বাঙ্গালের মোড় সংলগ্ন সংগ্রাম টাওয়ারে আল কোরআন একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

আল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা আবুল কাশেম, ইকবল কবির পলাশ, আহমদ আলী সরদার, কালিগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, ব্যবসায়ী আব্দুর রশিদ, ইটাগাছা ফাড়ির ইনচার্জ সরদার ইকবল, শেয়ার সদস্য মাওলানা শফিকুল ইসলাম, প্রতিষ্টান প্রধানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, সাধারণ শিক্ষার পাশা পাশি আরবি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে আল কোরআন একাডেমি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রের সেরা মানের দ্বীনি ও আধুনিক শিক্ষায় অঙ্গীকারবদ্ধ। হেফজুল কোরআন শাখার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে বালক, বালিকা, আবাসিক ও অনাবসিক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠিানটিতে।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত