ঝাউডাঙ্গায় বিএনপি’র বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ র‍্যালিটি ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির তাতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলু রহমান বজু, ছাত্র নেতা মোখলেছুর রহমান পলাশ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিরুল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন