কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :: ১৬ ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সংগ্রামের পর নগত রক্তে কেনা আমাদের এই  বিজয়। সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার কেঁড়াগাছী  ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী পালন করা হয় বিজয় দিবসের নানান অনুষ্ঠানমালা। শত শত ছাত্র অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয় মুখরিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। সবশেষে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ মোকাম্মেল হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা