শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: প্রতি বছরের ন্যায় এবারও শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান (শনিবার) বিকাল ৩টায় শেখ আমানুল্লাহ কলেজ চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টি “বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও ইফতার পার্টি উদযাপন করা হয়। কলেজ প্রাঙ্গনে বিকাল তিনটা থেকে শুরু হয় বন্ধু-বান্ধবীদের মিলন মেলা। সেখানে বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ সহ মেইল-বন্ধনের কানাই কানাই পরিপূর্ণতা পায়। পেশাগত ও ব্যবসায়িক কর্মব্যস্ততার মধ্যেও কলেজ জীবনের সহপাঠীবিস্তারিত…

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল রোববার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) সৌদির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি নেয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্তের পর অর্ধচন্দ্র আট মিনিট পর অস্ত যাবে। ফলে চাঁদ দেখার সম্ভাবনা ছিল। পরে জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে বাস্তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামীকালবিস্তারিত…

দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ 

কামরুল হাসান :: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। শনিবার (২৯ মার্চ) কলারোয়ার যুগিখালি ইউনিয়নের বামনখালি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলামবিস্তারিত…

ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা SAWAB (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে। SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানাবিস্তারিত…

ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের গণ ইফতার

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রথম বারের মতো গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (২৯ মার্চ)  মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতারের আয়োজন করা হয়।এসময় প্রায় ৫০০ জন মানুষের  জন্য গণ ইফতারের ব্যবস্থা করা হয়।  জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাও আনিছুর রহমান,সাতক্ষীরাবিস্তারিত…

সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১ হাজার কেজি অবৈধ চিংড়ি

  কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ জব্দ করেছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতারখালী স্টেশনের আওতাধীন কেওড়াতলি লঞ্চঘাট এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহমেদ, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার  সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। খুলনা রেঞ্জের সহকারি বনবিস্তারিত…

উদারতার উদ্যোগে আশাশুনিতে ঈদ উপহার বিতরণ

নিউজ  ডেস্ক  ::  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন আয়োজন করেছে ঈদ উপহার বিতরণ কর্মসূচি। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির প্রধান কার্যালয়, আশাশুনির মাড়িয়ালায় দুই শতাধিক এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “ঈদ আনন্দের উৎসব, আর এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদেরবিস্তারিত…

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে  প্রস্তুত সুন্দরবন  

রিয়াছাদ আলী, কয়রা(খুলনা) :: বিশ্বের সর্ব বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাঘ-হরিণের  অভয়ারণ্য হিসেবে পরিচিত বাংলাদেশের সুন্দরবন পর্যটকদের বরণ করতে প্রস্তুত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি  এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সুন্দরবন উপভোগ করেন। এ বছরও বিভিন্ন পর্যটন সংগঠন, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের সহায়তায় সুন্দরবনের পর্যটন সেবা আরও উন্নত এবং নিরাপদ করা হয়েছ। যাতে দেশি-বিদেশি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভ্রমণ করতে পারেন। এ বছর ঈদে সুন্দরবন ভ্রমনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সর্বতক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বছর বাঘের বাড়ি ইক্যুটুরিজম কেন্দ্রবিস্তারিত…

শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

আহসান হাবীব সিয়াম :: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মিনহা ফাউন্ডেশন। শনিবার দুপুর ২টায় উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের পরিচালক জি. এম. আঃ মান্নান, সভাপতি মোস্তফা হুমায়ন কবির সুজা, সেক্রেটারি শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আবুল কাশেম, সহ-সভাপতি মো. সিদ্দিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুসা, হাফেজ মো. ইমদাদুল হোসেন, মো. আ. বারীক শেখ, মো. কামাল হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।বিস্তারিত…

মিয়ানমার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াল

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে শনিবার জানিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। আহত হয়েছে দুই হাজারেরও বেশি। জান্তা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে এক হাজার দুইজন নিহত এবং দুই হাজার ৩৭৬ জন আহত হয়েছে। এর আগে, দেশটির সামরিক নেতৃত্ব জানিয়েছিল, মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। তবে সামরিক বিবৃতি অনুসারে, এই প্রাণহানি কেবল মান্দালয় শহর থেকেই ঘটেছে। আপাতত দেশব্যাপী নিহতের সংখ্যা কত হতে পারে তা এখনো স্পষ্ট নয়। মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগবিস্তারিত…