শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: প্রতি বছরের ন্যায় এবারও শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
২৮ রমজান (শনিবার) বিকাল ৩টায় শেখ আমানুল্লাহ কলেজ চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টি “বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও ইফতার পার্টি উদযাপন করা হয়।
কলেজ প্রাঙ্গনে বিকাল তিনটা থেকে শুরু হয় বন্ধু-বান্ধবীদের মিলন মেলা। সেখানে বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ সহ মেইল-বন্ধনের কানাই কানাই পরিপূর্ণতা পায়। পেশাগত ও ব্যবসায়িক কর্মব্যস্ততার মধ্যেও কলেজ জীবনের সহপাঠী ও বন্ধুদের কাছে পেয়ে এ সময় বেশ উচ্ছ্বসিত তারা। প্রিয় সহপাঠীকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ ও ফটোসেশন করতে ভুলে যাননি HSC-২০০৬ ব্যাচ। তাদের অনেকেই বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করছেন। শত কর্মব্যস্ততার পরেও একত্রে হয়ে স্মৃতিচারণ, সে এক আবেগ ঘন ভালবাসার সাজ সাজ রব। আগামীতে আরো বড় পরিসরে আরো প্রফুল্ল অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা চেয়ে, উক্ত অনুষ্ঠানটি মুলতবি ঘোষণা করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


