প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি ভাইদের সম্মােন ইফতার মাহফিল অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াত ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগ সাতক্ষীরার সদর উপজেলা জনশক্তি ভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৫ ই মার্চ) দুপুর ১:০০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা মাওলানা আনিসুর রহমান এবং সঞ্চালন করেন সাতক্ষীরা সদর উপজেলার মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্র সূরা সদস্য সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। মাওলানা মোশারফ হোসেন জেলা কর্মপরিশোধ সদস্যবিস্তারিত…
কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
হারুন উর রশীদ :: কালিগঞ্জ উপজেলায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা ও ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্লিনিক দুইটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষবিস্তারিত…
কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া উপজেলায় দারিদ্র্য বিমোচনে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কলারোয়া উপজেলা শাখা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রবন্ধে তিনি যাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনের বাস্তবসম্মত দিক ও সম্ভাবনার কথা তুলেবিস্তারিত…
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ইজ্জত উল্লাহ, এমপি
আমি এখন এই জনপদের সবার এমপি
কামরুল হাসান।। “নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল।” আমি এখন এই জনপদের সবার এমপি। বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় কলারোয়ার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের উদাত্ত আহ্বান জানান। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বেবিস্তারিত…
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে ডিএমপি সদরদফতরে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দু’টি বিষয়ে অনুশাসন দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে, আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব এবং সেই হিসেবে তাদের আইনের আওতায় নিয়ে আসব। অপরটি হচ্ছে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী, দাগী আসামী, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি বলেন, এই প্রক্রিয়া ঢাকা থেকেবিস্তারিত…
খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
খুলনার দিঘলিয়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে ২২ দিনের নবজাতক মোনতাসির শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা নাহিদুর রহমান শেখ (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাহিদুর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে নাহিদুরের বিয়ে হয়। গত ২২ দিন আগে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয়বিস্তারিত…
কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। ::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্ব সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান মঙ্গলবার বিকাল ৫ টায় কৃষ্ণনগর কৃষাণ মজদুর মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মাহমুদ ছোট্টর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলামবিস্তারিত…
কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ
কামরুল হাসান।। কলারোয়া কলেজ ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে নিহতের স্মরণে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া এমআর সুপার মার্কেটে দোসরা মার্চ স্মৃতি সংসদ আয়োজিত এ স্মরণ সভায় উদযাপন কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোসরা মার্চ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রতিষ্ঠাতা সদস্য বদরুজ্জামান বিলাস, মোহাম্মদ কবিরুল ইসলাম, জাকির হোসেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র নেতা কাইফুর রহমান সৈকত, মোস্তফা তাহসিন অংকুর, শেখ রাব্বি হাসান, রাহুল হোসেন, সাইফুল ইসলাম মুকুল প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিববিস্তারিত…
কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
কলারোয়া ব্যুরো :: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। কেবল বৃত্তিই নয়, মেধা তালিকায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মেধাবী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারবিস্তারিত…
কলারোয়ার হেলাতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” -এমপি ইজ্জত উল্লাহ
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ-এর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা মোঃ ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যানবিস্তারিত…


