ফেব্রুয়ারি, ২০২৬
সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জের তারালী ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিভিন্ন দল মতের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিতিতে জনসভাটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় তারালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোনাজাত আলী সানার সভাপতিত্বে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনাদের বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে এটা মেহনতী মানুষের জনসভা, এটা মজলুম মানুষের জনসভা। আর মজলুম ও মেহনতী মানুষের পাশে আল্লাহ থাকেন। তিনি আরও বলেন, আপনাদের ভালবাসাই আমারবিস্তারিত…
কলারোয়ায় আসন্ন নির্বাচনে সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া
কলারোয়া ব্যুরো :: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়। মহড়ায় নেতৃত্ব দেন সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিট্রেট নয়ন বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন, সহকারি কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, বিজিবি সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। মহড়ায় নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে নিশ্চিত করা হয়।
সাতক্ষীরায় সাবেক শিবির নেতা আসাদুজ্জামানের পিতার জানাজা ও দাফন সম্পন্ন
ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদর উপজেলার ঝাউডাঙ্গা সাংগঠনিক থানা শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান সবুজের পিতা মরহুম মাহাবুবুর রহমানের (৬৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বলাডাঙ্গা ছয়ঘডরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুসের পরিচালনায় ১ফেব্রুয়ারি রাত ৮টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মরহুমের নিজস্ব বাসভবনে জানাজা নামাজ সম্পন্ন হয়। উল্লেখ্য, মাহবুবুর রহমান দীর্ঘদিন ফুসফুসে সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ডাক্তার ছাড়পত্র দিলে এক সপ্তাহ যাবত বাড়িতে থাকা অবস্থায় ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মাহবুবুর রহমান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মাহবুবুরবিস্তারিত…
আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের দাঁড়িপাল্লা প্রতিকের বিশাল মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মিছিল ও অফিস উদ্বোধন করা হয়। মিছিলটি নতুন অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুল হাই এর সঞ্চালনায় পথসভা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদবিস্তারিত…


