কলারোয়ায় আসন্ন নির্বাচনে সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া
কলারোয়া ব্যুরো :: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালিত হয়।
মহড়ায় নেতৃত্ব দেন সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিট্রেট নয়ন বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন, সহকারি কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, বিজিবি সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম।
মহড়ায় নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে নিশ্চিত করা হয়।
সম্পর্কিত সংবাদ
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…
কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
কামরুল হাসান।। কলারোয়ায় তথ্য অধিকার বিষয়ক এক তাত্ত্বিক ও ব্যবহারিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪বিস্তারিত…


