আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি সদর বাজারে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের দাঁড়িপাল্লা প্রতিকের বিশাল মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মিছিল ও অফিস উদ্বোধন করা হয়। মিছিলটি নতুন অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসের সামনে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুল হাই এর সঞ্চালনায় পথসভা ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,ছাত্র শিবির নেতা আবু বক্কার সিদ্দিক,জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান,শহর সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ। বক্তারা ১২ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ
  • আশাশুনি বাজারে ৫০ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার
  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন