আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি :: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে শাখা সেক্রেটারী মোমিনুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি।

সভায় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য এড.আঃ সোবহান মুকুল ও কাজী মোজাহিদুল আলম,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা,উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,ছাত্র শিবিরের উত্তর শাখা সভাপতি মোখলেছুর রহমান,সেক্রেটারী ফয়সাল হোসাইন,প্রমুখ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন