শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

 

ভোমরা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে ভোমরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।বিস্তারিত…


মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাতক্ষীরায় দোয়া ও কোরআন খতম করা হয়েছে। সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ’র আয়োজনে শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুমআ সদরের আলিপুর চেকপোষ্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার মাদ্রাসা কমপ্লেক্স মাদ্রাসার হাফেজ মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব নেতা আব্দুল্লাহ আল সিয়াম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী লাবসা ইউনিয়ন শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) বিকাল ৪টা তালতলা গপিনাথপুর মন্দির সংলগ্ন মাঠে লাবসা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত আমির হাঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মামুন হোসেন এর সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাও মোশাররফ হোসেন ও স্থানীয় গপিনাথপুর মন্দির কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াতেবিস্তারিত…


আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় দিনব্যাপী সংযোগ করেছেন। শুক্রবার(০৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ মৎস্য সেট মহেশ্বরকাটিতে গণ সংযোগ করেন। এ সময় প্রার্থীর সফর সঙ্গী ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। বিকাল ৪বিস্তারিত…


কলারোয়ায় বিপুল খাদ্য উৎপাদনে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল

কামরুল হাসান।। কলারোয়ায় ঘন্টায় ৫০ মেট্রিক টন খাদ্য উৎপাদন সক্ষমতা নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সেভেন স্টার ফিস ফিড মিল। মিলের সত্ত্বাধিকারী ইমাদুল হক জানান-অত্যাধুনিক এ কারখানায় মাছের খাদ্য উৎপাদিত হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। নারী-পুরুষ মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন প্রায় অর্ধশতাধিক পরিবার । ৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ফিস ফিড মিলের প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছে। এখানে মাছ, মুরগি ও গরুর জন্য আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য উৎপাদন করাও সম্ভব। কিন্তু প্রাথমিক পর্যায়ে মাছের খাদ্য উৎপাদন শুরু হয়েছে। এদিকে, সেভেন স্টার ফিস ফিড মিল পরিচালনাকারী ইউপিবিস্তারিত…