আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় দিনব্যাপী সংযোগ করেছেন। শুক্রবার(০৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ মৎস্য সেট মহেশ্বরকাটিতে গণ সংযোগ করেন। এ সময় প্রার্থীর সফর সঙ্গী ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ। বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা ওলামা বিভাগ আয়োজিত উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা মোশারফ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা প্রমুখ। সন্ধ্যা ৬ টায় হাড়িভাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,উপজেলা
আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস,কর্ম পরিযদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,মেম্বার সিরাজুল ইসলাম,মাছুম বিল্লাহ খাঁন প্রমুখ। পথসভা শেষে প্রধান অতিথি হাড়িভাঙ্গা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন