সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত
মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী লাবসা ইউনিয়ন শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) বিকাল ৪টা তালতলা গপিনাথপুর মন্দির সংলগ্ন মাঠে লাবসা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত আমির হাঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মামুন হোসেন এর সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাও মোশাররফ হোসেন ও স্থানীয় গপিনাথপুর মন্দির কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী চায় আগামীর বাংলাদেশ বিনির্মানে হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও মুসলমান সকলে ঔক্য বদ্ধ হয়ে কাজ করবে। একজন মুসলমান যে সুযোগ সুবিধা পাবে একজন হিন্দুও সেই একই সুযোগ সুবিধা পাবে। হিন্দু সম্প্রদায় সহ সকলে তাদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে সুস্থ ভাবে পালন করবে, সেই দায়িত্ব বাংলাদেশ জামায়াত ইসলামীর।
উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি অধ্যাঃ সহিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওঃ শহিদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওঃ ইউসুফ আল আজাদী সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
(Untitled)
সাতক্ষীরা সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শবিস্তারিত…
বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
সাতক্ষীরা সংবাদদাতা: সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরবিস্তারিত…


