মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে,জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে,সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে,সুপেয় পানির ব্যবস্থা করা হবে,পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে,সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ,শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময়য সভায় তিনি এসব কথাবিস্তারিত…
কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীর সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওবিস্তারিত…
নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে: নুর
ঢাকা: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ রাজধানীর বিজয়নগর দলীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি “সড়ক নিরাপত্তা আইন” প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তিকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি একথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নুরুল হক নুর আরোবিস্তারিত…
কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তিবিস্তারিত…
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ এঁর মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত…
আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষেবিস্তারিত…


