শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শান্ত (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। আগামী ১৪ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ। বিজিবি সূত্র জানান, গত ৫ ডিসেম্বর রাত ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। সেই সময় ভারতীয় ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান। পরেবিস্তারিত…


সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফ ও ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা মহানগরীর বয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা। ডিবি সূত্র জানায়, সম্প্রতি রসুলপুর এলাকায় অবস্থিত নিজের পাঁচতলা ভবনটি ফ্ল্যাট আকারে বিক্রি শুরু করেন সাবেক এই পিপি। এ প্রক্রিয়ায় কমিশনভিত্তিক লেনদেন করতে সাতক্ষীরার সাব-রেজিস্ট্রারকে খুলনার বয়রায় ডেকে নিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রির কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টিবিস্তারিত…