ভোমরা ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে ভোমরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনারা সকলে নামাজে অন্তে দোয়া করবেন। মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাসারাত গাজী, হাফিজুর রহমান মন্টু প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীর উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলিমুদ্দীন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের