অক্টোবর, ২০২৫
আমরা গদির দখলের রাজনীতি করি না, চাঁদাবাজির রাজনীতি করি না, ,দুর্নীতির ধার ধারি না- মুহাদ্দিস আব্দুল খালেক
দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনী পথসভায় ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, জামায়াত ইসলামী একটি ইসলামী দল এটা বুঝার জন্য বেশি কিছু লাগবে না এটাই যথেষ্ট যে এদলের কোন ভাংচুর নাই, যে দলে কোন মারামারি নেই, চাঁদাবাজি নেই । এরকমবিস্তারিত…
ঝাউডাঙ্গা মাদ্রাসায় চলছে কর্মবিরতি
নিজস্ব প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের ২০% বাড়িভাড়াসহ বিভন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঝাউডাঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত ছিলেন শিক্ষকরা। আজ মঙ্গলবারও সকাল থেকে শিক্ষক ও কর্মচারিরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও তারা কাজ করা থেকে বিরত থাকেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা আড্ডা-গল্প আর খেলাধুলা করে সময় কাটায়। এছাড়াও ঝাউডাঙ্গা কলেজ, ঝাউডঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,ঝাউডাঙ্গা গালর্স স্কুলহস সাতক্ষীরা জেলার এমপিত্তভুক্ত ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
কামরুল হাসান।। কলারোয়ায় একটি মাদ্রাসাসহ ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে ৯০টি বেঞ্চ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ৯ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ১০টি করে বেঞ্চ তুলে দেন। জানা গেছে, পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এই বেঞ্চ দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এসএসসিতে ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ বেঞ্চ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মাহাবুবুর রহমান মফে, বিশাখা তপন সাহা, মোখলেছুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, ভাদিয়ালি হাইস্কুলের প্রধানবিস্তারিত…
পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী
কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও সামরিক বিদ্রোহের মুখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এএফপি জানিয়েছে যে, দেশটির সেনাবাহিনীর একজন ‘কর্নেল’ ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার আগে, প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলেবিস্তারিত…
মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অফিস আদেশে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহম্মদ আজাদ খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওএসডি করে পদায়ন করা হয়। এর আগে গত ৬ অক্টোবর মাউশি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করে শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রথমবার নজিরবিহীনভাবে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানান শিক্ষা ক্যাডারের একাধিক কর্মকর্তা। নিয়োগ আহ্বানেরবিস্তারিত…
মাত্র ১৫ মিনিটের চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন
স্মার্টফোন বাজারে আবারও চমক নিয়ে ফিরছে মটোরোলা। সংস্থাটি তাদের নতুন ফোন মটোরোলা এজ ৭০ (Motorola Edge 70) খুব শিগগিরই বাজারে আনতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোনটি আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বর লঞ্চ হবে। অন্যদিকে, চীনের বাজারে একই মডেলটি মটো এক্স৭০ এয়ার (Moto X70 Air) নামে এই মাসের শেষে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই একটি অনলাইন তালিকায় ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, যেখান থেকে জানা গেছে এর ব্যাটারি, চার্জিং ক্ষমতা ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে। ১৫ মিনিটের চার্জে চলবে ১২ ঘণ্টা- মটোরোলার দাবি, নতুন এজ ৭০ ফোনে থাকবে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি,বিস্তারিত…
কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ নদের গোবরা, ঘাটাখালি, হরিণখোলা ও ২নং কয়রা গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা হতে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ সহ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩) অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় হরিণখোলা বেঁড়িবাধে স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। মানববন্ধনে এলাকার শতবিস্তারিত…
যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম
সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের বিরোধিতা যারা করেছিল, তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে। কিন্তু তাদের প্ররোচনায় পড়ে একটি শ্রেণি এখনো ছাত্রশিবিরের বিরুদ্ধে বিরোধিতা করছে। আগের মতো করেই ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে। আমরা তাদের জন্য দোয়া করি, যেন তারা সত্য উপলব্ধি করতে পারে। সোমবার (১৩ অক্টবর) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫—২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, তায়েফের ময়দানে শিশুদেরকেও নবী করিম (সা.)—এর বিরুদ্ধে লেলিয়েবিস্তারিত…
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কামরুল হাসান।। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ -এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহীঅফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনবিস্তারিত…
আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১ম দিনে ১৩ জনের মনোনয়ন ক্রয়
আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধি।।আশাশুনি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের ১ম দিনে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার(১৩ অক্টোবর)নির্বাচন কমিশন প্রধানের কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন প্রধান উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান প্রেস ক্লাবে বসে মনোনয়ন পত্র বিক্রয় করেন। সভাপতি পদে জি এম আল ফারুক ও এসকে হাসান,সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন,সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল আলিম ও শেখ আশিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার দাস,ইসমাইল হোসেন লিংকন,শেখ ইয়াছির আরাফাত,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও হাসান ইকবাল মামুন, কোষাধ্যক্ষ পদে এস,এম মোস্তাফিজুর রহমানবিস্তারিত…


