মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

 

সাতক্ষীরায় ভাড়া বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পলাশপোল এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন এবং প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন। তাসলিমার বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে। স্থানীয় বাসিন্দাবিস্তারিত…


বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে নিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ দেওয়া হবে। তবে ন্যূনতম বাড়িভাড়া ভাতা দুই হাজার টাকা হবে। উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়াবিস্তারিত…


জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন। নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে এক বার্তায় জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। তিনি তাঁর পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ :: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয়বিস্তারিত…


১০ মাসে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন সাড়ে ১৬ হাজার বাংলাদেশি

২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা। ২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদেরবিস্তারিত…