বুধবার, অক্টোবর ২২, ২০২৫

 

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকুন: জামায়াত–এনসিপিকে ড. ইউনূস

ডেস্ক নিউজ :: আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে দুই দলের নেতাদের কাছে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপবিস্তারিত…


শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার উচ্চ আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সকলেই বেকসুর খালাস পাওয়ায় কলারোয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে কলারোয়া পৌরসভা চত্বরে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপিবিস্তারিত…


ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষে ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় মানুষ হতাহত হন। তবে একসঙ্গে ৬৩ মানুষের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক।বিস্তারিত…


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা নিউজ :: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এডিসি শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ওবিস্তারিত…


সংসদ নির্বাচন বিষয়ে ইউএনওদের প্রশিক্ষণ শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপেজলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ বুধবার সকাল সাড়ে ৯টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে ইসিবিস্তারিত…


সাতক্ষীরা বালিয়াডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

রবিউল ইসলাম :: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা আল্লারদান হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গা আল্লারদান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল করিম এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গা মাঝেরপাড়া জামে মাসজিদ এর খতিব মাওঃ আয়ুব হোসেন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত…