রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

 

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান আনোয়ার আল দীন বলেছেন সুন্দরবন আমাদের গর্ব। এটিকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে এই অঞ্চলের মানুষের বসাবস অসম্ভব হয়ে পড়বে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কয়রার মানুষের প্রানী দাবি টেকসই বেড়িবাঁধ। সেই টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে। কয়রা সদরে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে। এ জন্য তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতৃবৃন্দরকে একত্রে হয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয় করার আহবান জানান। রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায়বিস্তারিত…


শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

ডেস্ক নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন,বিস্তারিত…