শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

 

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে আলোচনার সময় চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ ‘প্রকাশ্য যুদ্ধ’ হবে। প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পর শনিবার তিনি এ মন্তব্য করলেন। শনিবার থেকে শুরু হওয়া এবং রবিবার পর্যন্ত অব্যাহত থাকার আশা করা হচ্ছে ইস্তাম্বুলের আলোচনা। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে খারাপ সীমান্ত যুদ্ধের পরে সহিংসতার পুনরাবৃত্তি রোধে পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ প্রচেষ্টা এটি। দোহার যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী বাস্তবায়নের জন্য একটি ব্যবস্থা তৈরি করার জন্য এইবিস্তারিত…


নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড লড়বে ফাইনালে যাওয়ার লড়াই। বুধবার (২৯ অক্টোবর) গৌহাটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর নাবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাঠে নামবে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আশ্চর্যের বিষয়, ২০১৭ সালের আসরের সেমিফাইনালেও একই দলগুলোর এমন লড়াই হয়েছিল। এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) ইন্দোরে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া সেইবিস্তারিত…


কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্যামনগর ফুটবল একাডেমি

কামরুল হাসান।। কলারোয়ায় কপাই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে শ্যামনগর ফুটবল একাডেমি শিরোপা জয় করেছে। শনিবার (২৫ অক্টোবর) কলারোয়া ফুটবল ময়দানে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২-১ গোলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি ধুলিহর সুপারস্টারকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শক পরিপূর্ণ এ খেলায় অনুপম ক্রীড়াশৈলী প্রদর্শন করে শ্যামনগর ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে দলকে ২-০ গোলে এগিয়ে রাখে। খেলার দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোলে ধুলিহর সুপারস্টার ফুটবল যুব সংঘ ব্যবধান কমিয়ে আনলে খেলাটি ২-১ গোলে শেষ হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উভয়বিস্তারিত…


কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, উচ্ছেদ ও নামজারি অপচেষ্টার অভিযোগ

কালিগঞ্জ(সাতক্ষীরা):: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর মৌজায় খাস খতিয়ানের সরকারি জমি দখল, উচ্ছেদ ও নামজারির অপচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সহযোগীর বিরুদ্ধে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও তার সহযোগী নূরহক সরদারের বিরুদ্ধে খাস খতিয়ানের জমি দখল, উচ্ছেদ ও নামজারী অপচেষ্টার অভিযোগ দিয়ে তা প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। মিজানুর রহমানের দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণনগর মৌজার ১৪২১ খতিয়ানের ২০৭৯ দাগেরবিস্তারিত…


জেমেনাই এআই ও ৬ বছরের আপডেট সুবিধা নিয়ে দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি

[ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫] স্যামসাং দেশের বাজারে উন্মোচন করেছে তাদের সর্বশেষ উদ্ভাবন ‘গ্যালাক্সি এ১৭ ৫জি। স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন জেমেনাই এআই ফিচার ‘সার্কেল টু সার্চ।’ ‘অসাম ইন্টেলিজেন্স ফর এভরিওয়ান’ এ লক্ষ্যের ধারাবাহিকতায় স্যামসাং বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী ৫জি এআই স্মার্টফোন – গ্যালাক্সি এ১৭ ৫জি। ‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনে থাকা কোনো বস্তু বা লেখার চারপাশে একটি বৃত্ত আঁকলেই সাথে সাথে সার্চ রেজাল্ট চলে আসবে। বিদেশি ভাষার কোনো লেখা অনুবাদ করা, কোনো পণ্য শনাক্ত করা বা ছবির ফ্রেমে থাকা স্থানের তথ্য জানা, এ ফিচারের মাধ্যমে সবই সম্ভব। পাশাপাশি,বিস্তারিত…


সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলথ এডুকেশনের ডেপুটি সেক্রেটারি মো. শওকত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সেন্টার ফর জেন্ডার এন্ডবিস্তারিত…


থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :: থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত মারা গেছেন। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান এবং এই দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।বিস্তারিত…


৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর— এই ৭ দিনে এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসববিস্তারিত…