অক্টোবর, ২০২৫
কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রাা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালি শেষে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম,এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসেরবিস্তারিত…
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের
পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আজ রোববার (১২ অক্টোবর) সীমান্তপথগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আফগান সেনারা শনিবার রাতে পাকিস্তানের সীমান্তচৌকিগুলোর দিকে গুলি চালান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তারা গত সপ্তাহে আফগানিস্তানের ভেতর পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলাবর্ষণ ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানান, রোববার সকালে সংঘর্ষ প্রায় থেমে যায়। তবে পাকিস্তানের কুররম অঞ্চলে থেমে থেমে গোলাগুলি চলতেবিস্তারিত…
আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে”লাইট হাউজ কনসোর্টিয়াম পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর আওতায় নাগরিকতা প্রোগ্রামে উপজেলা নারী অধিকার ফোরামের সদস্যদের অংশগ্রহণে সভায় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়-নাগরিকতা:সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড(সিইএফ)এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃবিস্তারিত…
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক
এস এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) বিকাল ৪ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। উপজেলা সেক্রেটারী বোরহান উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খাঁন,শোভনালী ইউনিয়ন সভাপতি মাওঃ খোরশেদ আলম,সেক্রেটারী মইনুল ইসলাম,কুল্যা সভাপতি মনিরুজ্জামান,সেক্রেটারি ইউসুফ আলী,দরগাহপুর সভাপতি ডাক্তার বুলবুল আহমেদ,বড়দল সভাপতি হাবিবুর রহমান,সেক্রেটারি সাইফুল্লাহ,আশাশুনি সদর সভাপতি আবুল কাশেম সানা ওবিস্তারিত…
মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক
সাতক্ষীরা সংবাদদাতা: মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুকে আটক সাতক্ষীরা পুলিশ। বৃষ্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়িতে অভিযান চালিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত অনলাইন ক্যাসিনোর সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী(২৮) মেহেরপুর জেলার মজিবনগর, থানাধীন কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের ডিআইঅন। স্থানীয়রা জানান, মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল।বিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির–২০২৫ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা জামায়াত অফিসে উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরের ভিশন ছিল- “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা।” উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশারফ হোসেন। দারসুল কুরআন উপস্থাপন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, হামদ পরিবেশন করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান পরিবেশে কর্মীদের করণীয় বিষয়েবিস্তারিত…
শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমানের পক্ষে ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমানের পক্ষ থেকে ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার(১১অক্টোবর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প করা হয়। সকাল ৯ থেকে নাম রেজিঃ,ফ্রি চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ৪ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা,চোখের প্রেসার পরীক্ষা,নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন,ঔষধ,কালো চশমা,যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থাবিস্তারিত…
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় প্যারামিলিটারি-পুলিশসহ ২৩ জন নিহত
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় গতকাল শুক্রবার একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এসব হামলায় তিন বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন। যারমধ্যে আফগান সীমান্তবর্তী খাইবার বিভাগে ১১ প্যারামিলিটারি সদস্য এবং পুলিশ ট্রেনিং স্কুলে হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। টিটিপির এক সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পুলিশ ট্রেনিং স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এতে বিস্ফোরণ ঘটায়। এরপর সেখানে গোলাগুলি শুরু হয়। অপরদিকে বাজাপুর বিভাগে আলাদা আরেক হামলায় তিন বেসামরিকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার এসব হামলার দায় স্বীকার করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছে টিটিপি। আফগানবিস্তারিত…
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রউফসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবেবিস্তারিত…
সাতক্ষীরায় সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলায় সাংবাদিক কল্যান পরিষদের আয়োজনে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই অক্টোবর) সকাল ৭ টার সময় সাংবাদিক অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। সাতক্ষীরা সদর উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও দৈনিক গন জাগরন পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমানের সভাপতিত্বে ও মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহাজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম। সবশেষে প্রধান অতিথি দোয়ার মাধ্যমে কর্মশালা শেষ করেন।


