শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪

 

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন

 নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজবিস্তারিত…


এবার পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে সেই জাহাজ

 নিউজ ডেস্ক :: পাকিস্তানের করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। এবার জাহাজটিতে আনা হচ্ছে গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ পণ্য। এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামের জাহাজটি শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আনা হয়। দ্বিতীয় দফায় এবার জাহাজটিতে করে আনা হচ্ছে প্রায় ৭৮০ কন্টেইনার।বিস্তারিত…


‘সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে।বিস্তারিত…


ইতিহাস গড়ার মিশনে ব্যাট করছে বাংলাদেশ

   নিউজ ডেস্ক :: ইতিহাস গড়ার মিশনে ব্যাট করছে বাংলাদশে। সেন্ট ভিনসেন্টে টসে জিতেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত বিনা উইকেটে করেছে ৪.৩ ওভারে ৪৪ রান। লিটন দাস ১৪ এবং পারভেজ হোসেন ইমন ২৯ রান নিয়ে ক্রিজে আছেন অনেকটা নিশ্চিন্ত ও নির্ভার হয়ে মাঠে নেমেছে তারা। আগেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা এখন কেবল শেষটা রাঙাতে চায়। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে চায় ক্যারিবীয়দের। টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতে তার বদলা নেয়ার মোক্ষম সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য থেকেবিস্তারিত…