মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

 

সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মিজানুর রহমান মিলন :: নীলফামারীর সৈয়দপুরে একটি কুরিয়ার সার্ভিসের গাড়িতে মাধ্যমে পাচার হয়ে আসা প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের একটি দল। এসময় মাদক ব্যবসায়ী এন্তাজুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। সে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার নুর ইসলামের পুত্র। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এস এ পরিবহন পার্সেল অফিসের সামনে ওইসব নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়েবিস্তারিত…


পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় বিশ্ব মানাবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র (মাউক) এর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ,এম,এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দূনীতিকে না বলি মানবাধিকার রক্ষা করি” প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা, কোষাধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল,উজ্জল দাস, আব্রাহাম সরকার, তরুন হালদার, মিজানুর রহমান, নাফিজ ইকবাল ও সুরঞ্জন বৈদ্য।


কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সোহেল পারভেজ :: “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষবিস্তারিত…


আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা

জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন/বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ খুলনা অঞ্চলের ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের আওতায় আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও অংশ গ্রহনকারীদের মতামত গ্রহন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজিস্টার ম্যানেজমেন্ট এর সহকারী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম,বিস্তারিত…


সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৩৫ জেলে আটক ও জরিমানা আদায়

আহসান হাবীব সিয়াম :: সুন্দরবনের অভ্যয়ারন্যে রামমঙ্গল নদীতে মাছ ধরার সময় ৩৫ জেলে আটক করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দিয়েছে। সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসার ফরেষ্টার সোলায়মান হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ৩টায় হলদেবুনিয়া ও নোটাবেকী বনফাঁড়ী কর্মকর্তাদের সমন্নয়ে সুন্দরবনের অভ্যয়ারন্য রায়মঙ্গল নদীতে অভিযান পরিচালনা কালে অবৈধভাবে মাছ ধরার সময় ৩৫ জেলেকে আটক করার পর জেলেরা ভুল স্বীকার করলে মঙ্গলবার সিওআর মামলা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। আটক কৃতরা হলো শ্যামনগর থানার কৈখালী গ্রামের ইয়ার আলী, দেলোয়ার, আল—বিস্তারিত…


শ্যামনগরে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়

আহসান হাবীব সিয়াম :: পশ্চিম সুন্দরবনে নদীতে দাপিয়ে বেড়াচ্ছে ৫ বনদস্যু বাহিনী। প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে অপহরণ করছে অসহায় জেলেদের। মুক্তিপণের অর্থ দিতে অপারগতা বা ব্যার্থ হলে শারির্রীক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ জেলেদের। এমনকি হত্যাকরে লাশ সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে জেলেদের। এ ব্যাপারে পশ্চিম সুন্দরবন এলাকার জেলেরা শ্যামনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। বিগত আওয়ামী শাসনামলে যে সকল আত্বসমর্পনকৃত বনদস্যু মঞ্জু, মিলন পাটোয়ারি আলিম, বড় ভাই ও হামিদ বাহিনীসহ আরও কিছু বনদস্যু বাহিনী পূর্বের ন্যায় সুন্দরবনে যেয়ে তাদের দস্যুতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাদেরবিস্তারিত…


নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। নেচার তাকে ‘নেশন বিল্ডার’ আখ্যা দিয়েছে। সোমবার নেচারের (৯ ডিসেম্বর) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কীভাবে গবেষকেরা আমাদের পৃথিবীকে গড়ছেন, তার স্বীকৃতি এই তালিকা। এ বছরের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয় স্থান পেয়েছে। ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে নেচার বলেছে, বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দিতেবিস্তারিত…


বাংলাদেশকে আরো ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেব এডিবি

নিউজ ডেস্ক :: বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, ‘এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতে অর্থায়ন ত্বরান্বিত, অবকাঠামোগত উন্নয়ন ঘাটতি মেটাতে সরকারি অর্থায়নের ওপর চাপ হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। এই ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে পিপিপি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তোলা যায়।’ এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অর্থনৈতিক পরিবর্তন এবংবিস্তারিত…


বাংলাদেশ-ভারত সম্পর্কের ‘কালো মেঘ’ দূর করতে চায়

নিউজ ডেস্ক :: ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, সেই মেঘটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে, এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিবের পক্ষ থেকে দেয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদেরবিস্তারিত…


সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন

খুলনা প্রতিনিধি :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সদস্য কমরেড অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের শ্বশুর ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ ওবায়দুল গনি (৮৫) গত ০৮ ডিসেম্বর রাত ১০:৩০টায় টুটপাড়াস্থ নিজস্ব বাসভবনে বর্ধিক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতিনাতনী, আত্মীয়-স্বজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা ও মহানগরের পক্ষে জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেডবিস্তারিত…