সেপ্টেম্বর, ২০২৪

 

কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার: সালমা

নিউজ ডেস্ক::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্ত আর হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৫ বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই প্রতিদিন কোনো না কোনো দাবি আদায়ের আন্দোলনে মুখরিত দেশবাসী। এ চিত্র এখন ভীষণ পরিচিত সবার কাছে। আবার বিনোদন জগতের তারকারাও আছেন এই আন্দোলন-সংগ্রামে। কেউ তুলেছেন বৈষম্যবিরোধী দেশ গড়ার দাবি, কেউবা নারীবান্ধব সমাজের দাবি, আবার কেউ কেউ হাজির পেশাদারিত্বসংক্রান্ত দাবি নিয়ে। তবে এসব দাবির চেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দাবি একেবারেই আলাদা। তিনি সামাজিকবিস্তারিত…


আরজি করকাণ্ডে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু, যা বললেন দেব

নিউজ ডেস্ক::আরজি করকাণ্ডে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক যুবকের— এমনই দাবি তোলা হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। একটি টুইটও করেন নেতা অভিষেক। তারপর দেবও বললেন আমিও প্রাণ হারানোর বিচার চাই।’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আরজি কর হাসাপাতেলের ভেতরে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে খুন ও ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসে বাংলা। নিজেদের সহকর্মীর বিচার চেয়ে প্রতিবাদে শামিল হয় জুনিয়র ডাক্তাররা। প্রায় এক মাস ধরে রাস্তায় ক্রমাগত বিচারের দাবিতে সরব হয়েছেন তারা, যা নিয়ে সমাজের বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিবাদ উঠেছে। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছিলেন স্বয়ং সুপ্রিম কোর্টও।বিস্তারিত…


স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন জাদুঘর: উপদেষ্টা নাহিদ

নিউজ ডেস্ক::তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে।  শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। এই উপদেষ্টা আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথাবিস্তারিত…


ভারতের ঋণের ৫ প্রকল্প নিয়ে বিপাকে বাংলাদেশ রেলওয়ে

নিউজ ডেস্ক::ভারতের ঋণে বর্তমানে দেশের ৫টি রেল প্রকল্প চলমান রয়েছে। পৌনে ১৫ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে এই প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে। ভারতের ঋণের প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে অম্ল অভিজ্ঞতা বাংলাদেশ রেলওয়ের। সবগুলো প্রকল্পই নির্ধারিত সময়ে করা যাচ্ছে না। ঋণের অর্থছাড় নিয়েও জটিলতায় পড়ছে প্রকল্পগুলো। কিছু ক্ষেত্রে প্রকল্পের মেয়াদ বাড়ার কারণে ব্যয়ও বাড়াতে হচ্ছে। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এসব চলমান প্রকল্পগুলো নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, দেশে ভারতের ঋণে চলমান ৫টি প্রকল্পের অগ্রগতি কচ্ছপগতিতে চলছে। কবে নাগাদ এসব প্রকল্প শেষ হবে তাও জানেন না কেউ। সরকারবিস্তারিত…


বেনাপোল দিয়ে বন্ড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সুতা আমদানি করতে পারবে: বিকেএমইএ’র নির্বাহী সভাপতি শামীম

নিউজ ডেস্ক::সম্প্রতি দেশের একটি অসাধু চক্র গুজব ছড়িয়েছে যে, ভারত থেকে বেনাপোল দিয়ে সুতা আমদানি বন্ধ হয়ে গেছে। তবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) জানিয়েছে বেনাপোল দিয়ে বন্ড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান সুতা আমদানি করতে পারবে। গত মাসের ২৯শে আগস্ট বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমসের একটি প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, প্রজ্ঞাপনটি প্রথম ছকের ৪নং ঘরে লেখা আছে- সুতা (কাস্টমস বন্ড লাইসেন্স প্রাপ্ত শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড লাইসেন্সের আওতায় আমদানিয় সুতা ব্যতীত) ও গুড়া দুধ আমদানিযোগ্য পণ্য। এই ছকে একটি লাইনে লেখা রয়েছে- কাস্টমস বন্ড লাইসেন্স প্রাপ্তবিস্তারিত…


ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে

নিউজ ডেস্ক::সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা দেখে সমালোচনা শুরু করেন নেটিজেনরা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে ফটোশুটের সেই ছবিগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন তামান্না। ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন’ এর প্রচারের জন্য ফটোশুট করেছিলেন তিনি। যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অন্য একটি পক্ষ অভিযোগ করেন, তামান্নার ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধাবিস্তারিত…


ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সেনা, নৌ এবং বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে এক কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। তিনি ইউক্রেন এবং গাজায় চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন এবং তাদের এসব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিস্তারিত…


এমপি হাবিবের গনসংবর্ধনা হবে আজ বিকাল তিনটায়

আব্দুল আজিজ ::  তালা-কলারোয়ার সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব কারামুক্তির পর শনিবার বিকাল তিনটায় তালা উপজেলা বাসীর পক্ষ থেকে কুমিরা হাইস্কুল মাঠে তাকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা-মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে তাকে ফাঁসানোর জন্য তার নাম উক্ত মামলায় অন্তুভুক্ত করা হয়। উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় পরিকল্পিত ভাতে পৃথখ পৃথক ভাবে ৭০ বছরের কারাদন্ড প্রদান করা হয়। সকল মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ থেকে জামিন প্রাপ্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর বিকাল ৪ টায় ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারা মুক্তি হন। তিনিবিস্তারিত…


আশাশুনি থানার ওসির সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালিপদ রায়, ইউপি চেঢারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ, সদর কালি মন্দির সভাপতি দীপন কুমার মন্ডল, রতন অধিকারী, পরেশ অধিকারী, রঞ্জন কুমার বাছাড়, সাংবাদিক সমীর রায়, অরবিন্দু কুমার সানা, অমৃত কুমার সানা, মেধসবিস্তারিত…


সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউলের নেতৃত্বে প্রবাসীর বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ

এস কে কামরুল :: সাতক্ষীরায় ভূমিদস্যু রবিউলের নেতৃত্বে পলাশপোল পালতি বাগান এলাকার প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগষ্ট সকালে ভূমি দস্যু রবিউল ইসলামের নেতৃত্ব ১০/১২ জন বাড়ি ভাংচুর নগদ টাকা আসবাব পত্র লুট করে। আনুমানিক ২লাখ ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এই মর্মে সদর থানায় ভুক্তভোগী পলাশপোল পালতিবাগান এলাকার বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম সেনাবাহিনীর সহ আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলেন কালিগঞ্জ নলতা গ্রামের করিম কারিকরের ছেলে রবিউল ইসলাম শহরের পলাশপোল এলাকায় ভাড়া থাকে।বিস্তারিত…