সেপ্টেম্বর, ২০২৪
আমীর খসরু মাহমুদ চৌধুরী
যে কোনো মূল্যে দেশ স্থিতিশীল রাখতে হবে
নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে যে কোনো মূল্যে স্থিতিশীল রাখতে হবে। দেশকে বড় ধরনের পরিবর্তনের জন্য নতুন বাংলাদেশ গড়ার। যে প্রত্যয় বর্তমান সরকারের, সেটার জন্য আমরা সবাই কাজ করছি। আমরা সরকারকে সহযোগিতা করছি। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে বিভিন্ন গার্মেন্ট ও ওষুধ কারখানাগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনেক কার্যকলাপ হচ্ছে। পেছনে কারা আছে, তা আমরা সবাই জানি। এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। গতকাল দলের চেয়ারপারসনের রাজধানীর গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনাবিস্তারিত…
এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই : মিয়া গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের আকাশে শকুনের নজর রয়েছে। এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। দেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমরা সবাই সেই ত্যাগ শিকার করতে প্রস্তুত আছি। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। কেউ কাউকে বাধা দেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠন করতে চাই। গতকাল খুলনার ডুমুরিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরাফপুর ইউনিয়নে বানিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীবিস্তারিত…
পাচার ৯০ হাজার কোটির খোঁজে দুদক
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের সাবেক ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দেশের বাইরে পাচার করা প্রায় ৯০ হাজার কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এদের মধ্যে আটজন মন্ত্রী, ছয়জন প্রতিমন্ত্রী এবং ১৫ জন এমপি রয়েছেন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিস্তারিত…
কলারােয়ায় গণঅধিকার পরিষদের আনন্দ র্যালি ও গণসংযােগ
কামরুল হাসান।। কলারােয়ায় গণঅধিকার পরিষদের শােভাযাত্রা ও আনন্দ র্যালি বের করা হয়। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় শুরু হওয়া এ আনন্দ র্যালি কলারােয়া পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। গণঅধিকার পরিষদ (জিওপি) রাজনৈতিক দল হিসেবে ট্রাক মার্কায় নিবন্ধন পাওয়ায় ও যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের নিজ এলাকায় আগমন উপলক্ষে আনন্দ র্যালি বের করার পাশাপাশি গণসংযােগ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ রাখতে আমরা সদাবিস্তারিত…
সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক
সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এটা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করছেন দলগুলোর শীর্ষ নেতারা। বলছেন, এই ঐক্য বিনষ্ট করা যাবে না। যদি ৩১ দফাতে আরও কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয়, সেটাও করতে হবে। জনগণ যদি মনে করে আরও কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে- সেটাও তারা জনগণের সঙ্গে আলাপ-আলোচনা করে করবেন। এছাড়া নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়েও দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলের সঙ্গে লিয়াজোঁ কমিটিরবিস্তারিত…
বজ্রসহ বৃষ্টির আভাস সব বিভাগেই
নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিস্তারিত…
মুখ খুললেন মঈন ইউ আহমেদ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে
নিউজ ডেস্ক :: রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বিডিআরের বিদ্রোহে ওই সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যে কী ছিল, তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ সামনে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলেছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন। এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেনবিস্তারিত…
শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
ডেস্ক নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করাবিস্তারিত…
২২২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়
নিউজ ডেস্ক :: মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও ৫ জন চীনা ও ১ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে। শুক্রবার কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, ‘কেদাহ জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের ইনটেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় ২২৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। যাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি।’ বিস্তারিত…
তিস্তার পানি বণ্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত : ভারতীয় সংবাদমাধ্যমকে ড. ইউনূস
নিউজ ডেস্ক :; তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে জানান তিনি। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ড. ইউনূস। ঢাকায় তার সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার দেন তিনি। ড. ইউনূস বলেন, ‘আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেইবিস্তারিত…


