সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। ড. ইউনূসের নিউইয়র্ক সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ি ইউনিয়ন শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২শে সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ চত্তরে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নে যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। ফিংড়ি ইউনিয়ান যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত…


সাতক্ষীরার ঐতিহ্যবাহী নুনগোলা মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী উদযাপন

মুহাম্মদ হাফিজ, ব্রহ্মরাজপুর :: প্রতি বছরের মতো এবারো সাতক্ষীরা সদর নুনগোলা দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। শনিবার (২১ সেপ্টেম্বর) এশার নামাজের পরে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি সাতক্ষীরা সদর উপজেলা, মাওলানা আব্দুস সবুর। এছাড়া আর বক্তব্য দেন অত্র মাদ্রাসার খতিব জনাব মুহা. নজরুল ইসলাম ও মাওলানা হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইমরান হোসেন রুবেল। এসময় আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার ধর্মপ্রান ও রাসুল প্রেমিক মুসুল্লিবৃন্দ। এসময় বক্তৃতায় বলেনবিস্তারিত…


আশাশুনির গোয়ালডাঙ্গায় ইসলামী ব্যাংক আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ টায় এ সমাবেশের আয়োজন করা হয়। গোয়ালডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন, গোয়ালডাঙ্গা বাজার এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াজেদ। প্রধান অতিথির আলোচনা রাখেন, ব্যাংকের সাতক্ষীরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আইবিবি পিএলসি সৈয়দ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আবু মুছা তারিকুজ্জামান তুষার, সিনিয়র অফিসার বেলাল হোসেন ও ফয়সাল মাহমুদ, প্রতাপনগর এবিস্তারিত…


কলারোয়া উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ষ্টাফ রিপোটার :: শনিবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলা বিএনপি’র পার্টি অফিসে সদ্য কারা মুক্ত যুবদলের নেতা আরিফুজ্জামান জামান রিপনের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ৫০ জন আসামীর মধ্যে, ৪ জন কারারন্দী থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাহফুজুর রহমান সাবু, জাবিদ রায়হান লাকি,মাষ্টার আঃ ছাত্তার, দিদারুল ইসলামের আত্মার মাগফরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির চার নেতার স্মৃতি চারন করে রিপন বলেন, কারাবন্দী থাকাকালীন তাদের শারীরিক অসুস্থতা ও চিকিৎসা বিহীন করুন মৃত্যু পৃথিবীতে আর যেনবিস্তারিত…


দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলকে মুশফিক

নিউজ ডেস্ক  ::   দরকার ছিল ৯ রান। তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে খুব একটা অপেক্ষা ছিল না মুশফিকুর রহিমের জন্য। চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে স্পর্শ করেছিলেন তামিমের ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক। দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের। যদিও সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচবিস্তারিত…


ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন (রেজিঃ নং-২১২৯/১৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম অধিবেশনে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক ও যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে খুন, গুম, মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনোবিস্তারিত…


কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর নতুন কমিটি গঠণ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় পাবলিক ইন্সটিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুকে সভাপতি ও আখলাকুর রহমান শেলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার বিকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আখলাকুর রহমান শেলী, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, শাহাদাত হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, শামসুলবিস্তারিত…


কোন মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না: মুজিবুর রহমান

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এম পি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি। আমারা বিশ্বাস করি,মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, বাজনীতি করবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। আল্লার সে মতবাদ, আল্লাহর দ্বীন এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক,কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশেবিস্তারিত…


সিলেটে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

   নিউজ ডেক্স :: সিলেটে একদিনে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কানাইঘাটে দুই জন, জৈন্তাপুরে দুই জন ও কোম্পানীগঞ্জে একজন মৃত্যুবরণ করেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে এসব ঘটনা ঘটে। জানা গেছে, কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুই জন। তারা হলেন- লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)। কানাইঘাটে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন বলেন, বজ্রপাতে পৃথক স্থানে দুজন ব্যক্তি মারাবিস্তারিত…