সেপ্টেম্বর, ২০২৪
ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন মৎস্য উপদেষ্টা
নি্উজ ডেস্ক :: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে ভারত থেকে বিশেষ অনুরোধ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের সবার সঙ্গে আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরবিস্তারিত…
ভেঙ্গে দেয়া হলো বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি
নিউজ ডেস্ক :: ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বারিধারা ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দের অনুমতি সাপেক্ষে বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি সহ জেলা, উপজেলা, মহানগর এবং অন্যান্য কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন। সভার সভাপতি বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান মাহী বি চৌধুরীর উত্থাপিত প্রস্তাব সর্বাত্মকভাবে সমর্থন করেন। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা সভায় পাস। সভায় মাহী বি চৌধুরী বলেন, বিকল্পধারা হবে সিঙ্গেল ইউনিট পার্টি। দলের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকবে না। তিনি তাঁরবিস্তারিত…
বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ
নিউজ ডেস্ক :;বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। এর আগে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন নামাজ পড়াতে এলে তাকে বাধা দেন মুসল্লিরা। এ সময় তার অনুসারীদের সঙ্গেবিস্তারিত…
বায়তুল মোকাররমের অপসারিত খতিব রুহুল আমিনের বিচার দাবি
নিউজ ডেস্ক :: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে শুধু অপসারণ নয়, তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। এরপর রাজনীতিবিদদের মতো আত্মগোপনে চলে যায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ। যাদের একজন ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আর মসজিদে নামাজ পড়াতে আসেননি। এরপর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব হিসেবে নিয়োগ পান হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমানবিস্তারিত…
প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের সিরাত মাহফিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জাগ্রত তরুণ সেবা সংঘের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিার সন্ধ্যা ৭ টায় প্রতাপনগর তালতলা বাজারস্থ অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংঘের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত তরুণ সংঘের সভাপতি ইমরান। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গুরুত্বপূর্ণ আলোচনা করেন মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, পাতাখালি আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহযোগীবিস্তারিত…
আশাশুনিতে ছায়াযুক্ত পতিত জমিতে মসলা ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: গাছের ছায়াযুক্ত স্থানে পতিত জমিতে মসলা জাতীয় ফসল আবাদ করে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃষকরা সফলতা অর্জন করায় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে। ফলে দিনে দিনে বিভিন্ন গাছের নীচে ছায়াযুক্ত পতিত জমি এখন আর পড়ে থাকবে না বলে ধারনা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আশাশুনি উপজেলার প্রায় সকল এলাকায় ডাঙ্গা জমির একটি বড় অংশে আম, জাম, কাঠাল, লিচু, জামরুল ইত্যাদি ফলজ বৃক্ষের সাথে সাথে বাঁশ গাছের চাষ হয়ে থাকে। এসব গাছের নিচে ছায়াযুক্ত স্থানে কোন প্রকার ফসল চাষাবাদ করা হতো না। এজন্য গাছেন নিচেরবিস্তারিত…
হিন্দু খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য প্রত্যাশী ছিল- মোহাদ্দেছ রবিউল বাশার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি ;: মোহাদ্দেছ রবিউল বাশার বলেন,মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মুসলিমরা সাধ্যমত চেষ্টা করে থাকি। হিন্দু, খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য চায়। তারা নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। মুসলমানদের উপর বিধান হলো আল্লাহকে পেতে হলে মোহম্মদ (দঃ) কে ভালবাসতে হবে। আমরা সেজন্য মহানবীর আদর্শ বাস্তবায়নে চেষ্টা করে থাকি। বিশ্বের শ্রেষ্ট মানুষ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছালাম। জর্জ বার্নাড শ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে হযরত মোহাম্মদ (দঃ) নির্বাচিত করে দি হান্ড্রেড বইতে ১ নং হিসাবে লিপিবদ্ধ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় সীরাতুন্নবীবিস্তারিত…
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে অধিপরামর্শ ফোরামের আলোচনা
নিউজ ডেস্ক :: রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০ টায় উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়। এই অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সহ-সভাপতি কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম মনির, আজাদুল হক,বিস্তারিত…
ব্রক্ষরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নাবী (সা:) উদযাপন
রুহুল কুদ্দুস :: সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বিশ্ব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রবীন আলেমেদ্বীন হাজার হাজার আলেম ওলামার ওস্তাদ মাওলানা আব্দুল বারী, প্রভাষক ওমর ফারুক,মাওলানা শাহাদাত হোসেন, মাস্টার হাবিবুর রহমান, প্রফেসার শহিদুর রহমান, মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, প্রফেসার আব্দুল ওয়ারেছ, প্রফেসার আবদুল ওয়াদুদ। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেনবিস্তারিত…
বহুল আলোচিত বল্লী হাইস্কুলের প্রধানের চেয়ারে বসলেন মজলুম শিক্ষক আজহারুজ্জামান মুকুল
আসাদুর রহমান :: বহুল আলোচিত বল্লী হাইস্কুলের প্রধানের চেয়ারে বসলেন মজলুম শিক্ষক আজহারুজ্জামান মুকুল। রবিবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর চেয়ারে বসেন আজহারুজ্জামান মুকুল। অত্র স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সাবেক ছাত্র ও সুধীজনদের সমন্বয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, ১২ নং বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান পিকলু, ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মহিদুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। জানা যায়, জ্যেষ্ঠতার ভিত্তিতে মুকুল স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলার এমপিবিস্তারিত…


