সিলেটে একদিনে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

   নিউজ ডেক্স :: সিলেটে একদিনে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কানাইঘাটে দুই জন, জৈন্তাপুরে দুই জন ও কোম্পানীগঞ্জে একজন মৃত্যুবরণ করেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুই জন। তারা হলেন- লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)।

কানাইঘাটে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন বলেন, বজ্রপাতে পৃথক স্থানে দুজন ব্যক্তি মারা গেছেন বলে জেনেছি। আমরা তাদের তথ্য যাচাই-বাছাই করে সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেব।

এদিকে দুপুরে জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫) বজ্রপাতে মারা গেছেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশের উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে নেজামুল হক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পশ্চিম পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরফান আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও ইউনিয়ন বিট অফিসার মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মরদেহ এমএজি ওসমানী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






সম্পর্কিত সংবাদ

  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত