বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ি ইউনিয়ন শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২শে সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ চত্তরে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নে যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
ফিংড়ি ইউনিয়ান যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিন’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম ,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর। যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আনিছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ শাহিনুজ্জামান।
এছাড়াও আরোও উপস্থিত ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন। আমরা স্বৈরাচারীর মতো কোন আচরন করবোনা। আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।#
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এমবিস্তারিত…
সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত
মুজাহিদুল ইসলাম :: জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত…


