প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

ড. ইউনূসের নিউইয়র্ক সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন