snews

 

হযরত আবুবক্কর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

আব্দুল করিম :: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের হযরত আবুবকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কামিল মাদরাসায় আজ ১৬ আগস্ট সোমবার ইদে মিলাদুন্নবী সঃ উদযাপন, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অধ্যক্ষ (ভাপ্রপ্ত) মাওঃ ওসমান গনী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওঃ মোঃ হাফিজুর রহমান, তিনি বলেন রাসুল (সাঃ) আমাদের আদর্শ। আল্লাহর কোরআন আর রাসুল সাঃ তার দেখানো পথ অনুসরণ করে আমাদের চলতে হবে। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওঃ মোঃ মনিরুল ইসলাম বিলালি, প্রভাষক মাওঃ মোঃ ওবায়দুল্লাহ, মাওঃ আব্দুস সবুর, এসএম শওকত আলী, এসময়ে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃবিস্তারিত…


সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা পন্ড

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা পণ্ড হয়েছে। ছাত্রদের দুই পক্ষের দ্বন্দ্বে এই সভা করতে পারেননি কেন্দ্রীয় সমন্বয়করা । সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমম্বয়ক নাজমুল হোসেন রনি জানান, শিল্পকলা একাডেমিতে বিকালে ওয়াহিদুজ্জামান,আকরাম হোসেন রাজসহ কেন্দ্রীয় সমম্বয়কদের সাথে স্থানীয় নেতা-কর্মীদের বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় সমম্বয়ক আকরাম হোসেন রাজ। এসময় জনি ও সানি নামের দু’জন ছাত্র অডিটরিয়ামে বসা নিয়ে উচ্চ-বাচ্য করতে দেখা যায়। এমনকি তারা মঞ্চে তেড়ে আসে। কিছুক্ষণেরবিস্তারিত…


নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদ্যাপন

নিউজ ডেস্ক :: আজ ১২ই রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ—এর অডিটোরিয়ামে রাসুল (স:) এর জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মীর মনজুর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র—ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনবিস্তারিত…


ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন: ওই গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)। ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙে যায়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। রাতে তিনি বাড়িতে নাবিস্তারিত…


সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন ২০২৪, সীরাতুন-নবী (সা.) শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গ্রন্থাগার হলরুমে সহকারী লাইব্রেরিয়ান মো: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে ও লাইব্রেরি এ্যাসিসটেন্ট কিনা রাম কুমারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর মিডিয়া বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান, প্রধান অতিথি বলেন, ‘মানবতার মুক্তির দূত মহানবী (সা.)কে আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। বিশ্ব নবীর শুভাগমন মানবজাতির জন্য রহমত স্বরূপ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও নবীর রেখেবিস্তারিত…


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

নিউজ ডেস্ক :: আজ সোমবার হিজরি ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ সা: ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এ জন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: হিসেবে পালিত হয়। আজ সরকারি-বেসরকারি সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবংবিস্তারিত…


সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণীকে হত্যা: প্রধান আসামিসহ ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণী রোজিনা খাতুন চুমকিকে নৃশংসভাবে হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব জানতে পারে, চাঞ্চল্যকর চুমকি হত্যা মামলার আসামিরা পালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন থানাঘাটায় অবস্থান করছে। র‌্যাব রাতেই সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলো– ইলিয়াস হক (৩৫), ইমরান হক (২৩), নারগিস পারভিন (৪০), মনোয়ারা খাতুন, শাওন (২৮), আবু সালেম। তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ভিকটিম একজনবিস্তারিত…


সাতক্ষীরায় বৃষ্টির পানিতে বেড়েছে জলবদ্ধতা, বিপর্যয়ে জনজীবন

বিশেষ প্রতিনিধি :: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমে যাচ্ছে। এতে সকালে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। রাজারবিস্তারিত…


গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরার নাজমুল নিহত

নিউজ ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) নিহত হয়েছেন। এতে আটোরিকশার আরও চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বন্ধু খালিদ হাসান সুমন সাতক্ষীরা নিউজকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল আমার ছোট বেলার বন্ধু। সে গাজীপুরে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় অন্যান্য নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীরবিস্তারিত…