সাতক্ষীরার ফিংড়ীতে সিরাত মাহফিল অনুষ্ঠিত
হেলাল উদ্দিন :: সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য মোঃ মাহফুজ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আজাদুল ইসলাম সহ আরো অনেকে।
হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে এলাকার বিভিন্ন মসজিদের ঈমাম-মুয়াজ্জিন, বিশিষ্ট ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, কুষ্টিয়া। এছাড়াও আরো অনেক ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
সম্পর্কিত সংবাদ
(Untitled)
সাতক্ষীরা সংবাদদাতা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছা আদর্শবিস্তারিত…
বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
সাতক্ষীরা সংবাদদাতা: সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরবিস্তারিত…


