snews

 

শ্যামনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরে রুবিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রমজাননগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন রুবিয়াকে মারপিট করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও গৃহবধূর বাবা। ঘটনার পর থেকে পলাতক আছেন সাদ্দাম হোসেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবিয়া খাতুনের ৬ মাস ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে রুবিয়াকে মারধর করেন তাঁর স্বামী।বিস্তারিত…


বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :: বিভিন্ন রাজনৈতিক দলে সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৩১ আগস্ট) বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগসহ তাদের জোটেরবিস্তারিত…


কলারোয়ার রাজপুর থেকে মাদকসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক :: সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাক লাইনের সদস্যরা ২ কেজি ক্রিস্টল মেথ আইস, দুই পিচ এলএসডি ও ভারতীয় মদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে। শুক্রবার (৩০ আগস্ট) ভোরে কলারোয়ার রাজপুর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৩)। সে কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাট লাইনের সুবেদার আবু তাহের জানান, বিজিবি সদস্যরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানতে পারে যে এক চোরাকারী ভারত থেকে বিপুল পরিবার মাদক নিয়ে বাংলাদেশে ঢুকেছে ।ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরেবিস্তারিত…


সাতক্ষীরায় সাবেক এমপি রবিসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে হত্যার অভিযোগে সাবেক এমপি রবিসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিহতের ভাই মৃত কেরামত গাজীর ছেলে আবুল কাশেম গাজী বাদী হয়ে সাতক্ষীরা ১নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর অভিযোগটি গ্রহণ করে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য শহরের মুনজিতপুরের মৃত মীর এশরাক আলীর ছেলে মীর মোস্তাক আহম্মেদ (রবি), সাতক্ষীরার সাবেক ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা থানারবিস্তারিত…


ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে খালেদা জিয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক :: বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছাত্রদলের শীর্ষ নেতাদের সারাদেশের কর্মীদের এই বার্তা পৌঁছানোর নির্দেশও দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা পান। সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফেনীসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অবস্থা সম্পর্কে জানতে চান এবং ছাত্রদলের ত্রাণ বিতরণ কার্যক্রমের খোঁজও নেন। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরবিস্তারিত…


বিজিবির অভিযানে কালিগঞ্জ সীমান্ত থেকে ১ কেজি আইস ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বুধবার রাতে দেবহাটা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, আট পিস ভারতীয় থ্রি পিস,বিস্তারিত…


সালমান-আনিস-সাদেক-জিয়া ফের রিমান্ডে

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সকাল ৭টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার মামলায় আনিসুল ও সালনানবিস্তারিত…


বানভাসিদের মাঝে জাহিন ফাউন্ডেশন ও সাতক্ষীরা নিউজের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক :: জাহিন ফাউন্ডেশন, সাতক্ষীরা ও সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামে সামগ্রী বিতরণ করা হয়। জাহিন ফাউন্ডেশনের পরিচালক ও সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবীর এর নেতৃত্বে মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে ত্রাণ সামগ্রী নিয়ে পাইকগাছায় যান। এ সময় সাতক্ষীরা নিউজের প্রকাশক ও জাহিদ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী এস এম আব্দুল্লাহ, সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক হালিমা খাতুন, নির্বাহী সদস্য মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম খোকা ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সকাল ১১ টারবিস্তারিত…


আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনিতে সেনা বাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনা বাহিনীর কর্মকর্তা মেজর মারুফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, জামাতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাহবুবুল হক ডাবলু, মাওঃ আবু বক্কর সিদ্দিক, এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, জামাতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, উপজেলা সহ সেক্রেটারী এড শহিদুল ইসলাম, দরগাহপুর জামাত আমীর আঃ গনি,বিস্তারিত…


সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুনীল কুমার মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। আহতরা হলেন— বিনেরপোতা গ্রামের তারাপদ মণ্ডলের ছেলে মনোহর মণ্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫),বিস্তারিত…