বহুল আলোচিত বল্লী হাইস্কুলের প্রধানের চেয়ারে বসলেন মজলুম শিক্ষক আজহারুজ্জামান মুকুল

আসাদুর রহমান :: বহুল আলোচিত বল্লী হাইস্কুলের প্রধানের চেয়ারে বসলেন মজলুম শিক্ষক আজহারুজ্জামান মুকুল। রবিবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর চেয়ারে বসেন আজহারুজ্জামান মুকুল। অত্র স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সাবেক ছাত্র ও সুধীজনদের সমন্বয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, ১২ নং বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান পিকলু, ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মহিদুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

জানা যায়, জ্যেষ্ঠতার ভিত্তিতে মুকুল স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলার এমপি মুস্তাক আহমেদ রবির ভাইপো জাদুর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন দুর্নীতিবাজ জামিলুজ্জামান। স্কুলের উন্নয়নের টাকা নিজে আত্মসাৎ করেন, সাথে সাথে মুকুল স্যারের বেতন ভাতাও বন্ধ করে রাখেন হাইকোর্ট থেকে বহিষ্কৃত কমিটির মাধ্যমে।

স্কুল থেকে মুকুল স্যারকে বারবার নাশকতা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে দেন। সাথে সাথে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে আসছিলেন। ৫ ই আগস্টের পর ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জামিলুজ্জামানের বিরুদ্ধে সোচ্চার হয়ে সাতক্ষীরা সদরের আর্মি ক্যাপ্টেন ও ইউয়োনোর হস্তক্ষেপে তাঁকে অপসারণ করেন।

সাতক্ষীরা সদরের ইউয়োনো মহোদয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাতক্ষীরা আর্মি ক্যাপ্টেন সম্মানিত চিন্তার মাধ্যমে আজহারুজ্জামান মুকুল স্যার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজারুজ্জামান মুকুল স্যার তার বক্তব্যে বলেন স্কুলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দল মত ভেদাভেদ ভুলে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুধীজনদের হস্তক্ষেপ কামনা করেন। সকলে একসাথে কাঁধে কাঁধ রেখে স্কুলের মান উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন বল্লী স্কুলকে সাতক্ষীরা জেলার ভেতরে একটি রোল মডেল স্কুল গড়তে চান।

সাবেক ছাত্রদের ভিতর থেকে দিদারুল ইসলাম বলেন স্কুলের সামগ্রিক সহযোগিতা করবেন এবং স্কুলের উন্নয়নের জন্য সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন