snews

 

হাসানুল হক ইনু গ্রেফতার

ডেস্ক নিউজ :: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সূত্র। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিকবিস্তারিত…


এবার ফারাক্কার ১০৯ গেট খুললো ভারত, বাড়ছে নদীর পানি

নিউজ ডেস্ক :: বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এই গেটগুলো খুলে দেয়া হয়। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বাঁধ খুলে দেয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের তথ্য বাংলাদেশকে আগে থেকেই দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন বলেন, ‘গতকাল (রোববার) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবেবিস্তারিত…


পল্টন থানায় ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ :: বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল প্রায় ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্তবিস্তারিত…


সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০

ডেস্ক নিউজ :: রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। রোববার রাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে চার থেকে পাঁচজন আনসার সদস্য বাকিরা সবাই শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়েরবিস্তারিত…


বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরার সাবেক এসপিসহ ১৮ জনের নামে হত্যা মামলা

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সদর থানার সাবেক ওসি মহিদুল ইসলাম, সাবেক পিপি এড আব্দুল লতিফ সহ ১৮জনের নামে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হযেছে। সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মোঃ আজগর আলী বাদী হয়ে রোববার (২৫ আগষ্ট) সাতক্ষীরা আমলী আদালত ১ এ এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃতবিস্তারিত…


গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ

বেসামরিক জনগণকে গত ১৫ বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।


সাতক্ষীরায় ছাত্র আন্দোলনে নিহত-আহত পরিবারকে বিজিবির সহায়তা প্রদান

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাতক্ষীরার তিনজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক তাদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ। ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আসিফ হোসেন, আহত আশাশুনি উপজেলার প্রতাপ নগরের মো. আমান উল্লাহ ও সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামেরবিস্তারিত…


বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক :: ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১১ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলায় অন্য আসামিরা হলেন-বিস্তারিত…


সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন, আবু সাঈদ সভাপতি, আব্দুল বারী সম্পাদক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যদের উপস্থিতিতি ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার এম রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সকালের সময় এস,কে কামরুল হাসান, অর্থ সম্পাদক দৈনিকবিস্তারিত…


পাটকেলঘাটা প্রেস ক্লাবের কমিটি গঠন

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার (২৪ আগস্ট) বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এর আহবানে ,সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কমিটির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল মোমিন কে সভাপতি (দৈনিক ভোরের ডাক) ও ইয়াছীন আলী সরদার কে সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) করে ১৭জন কার্যকরী সহ ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হক খান( দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি নাজমুল হক (দৈনিক জন্মভূমি), যুগ্মবিস্তারিত…