অক্টোবর, ২০২৬

 

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময় এর কলারোয়া সংবাদদাতা মো. মোস্তাক আহমেদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাত ও দা কান্ট্রি টুডে এর কলারোয়া সংবাদদাতা এবং দৈনিক দৃষ্টিপাত এর কলারোয়া ব্যুরো মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সংবাদ সংযোগ এর কলারোয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকরবিস্তারিত…


ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের বোর্ড পরিচালক জনাব শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শশী ভূষণ পাল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমিন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং ইসলামী ব্যাংক ঝাউডাঙ্গা উপ-শাখার ব্যবস্থাপকবিস্তারিত…


কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য পদে সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার(১৪অক্টোবর) দিনব্যাপী সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ ভোটে সভাপতি পদে প্রার্থী ছিলেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু এবং দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ পদে সমঝোতা না হওয়ায় সরাসরি ভোটের আয়োজন করা হয়। ভোটে ৪১ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার তাদের গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম। এ পদেবিস্তারিত…


কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়ে মেসার্স এডি সুপার ক্রপের স্বত্বাধিকারী সুমন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দামোদরকাটি গ্রামে তাঁর নিজস্ব বাড়িতে এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার বিষয়টি উঠে আসে। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর১৩(১) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ীবিস্তারিত…


(Untitled)

কামরুল হাসান।। ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলার ছবি ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করছে। তাঁর দাবি, সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কেশবপুর থেকেবিস্তারিত…


চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!

সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি) মোঃ আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যায় কলারোয়ার কেড়াগাছি বাজারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ​প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ৮ মাস আগে সাতক্ষীরা সদরের পাচরখী গ্রামের মোঃ কাছেদ আলীর ছেলে মোঃ মুস্তাফিজুর রহমানের নিজের কষ্টার্জিত অর্থে কেনা ‘লিফান কেপিআর’ (Lifan KPR) মডেলের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পর থেকে বহু খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি ভুক্তভোগী। ​আজ সন্ধ্যায় কেড়াগাছি বাজারেবিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ঋশিল্পী শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় নবগঠিত কমিটির সভাপতি প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋশিল্পী’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-প্রোগ্রাম ম্যানেজার (ইএসপি) সনোজ কুমার বসু, সুপারভাইজার (ইএসপি) আমিনুল ইসলাম ও ডাবলু সরকার। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রথম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক মশিউর রহমান, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক তজিবুরবিস্তারিত…


বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি করতে চান বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ পদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে থাকবে। তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে স্টাডি করে এমন একটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গ্রহণ করতে চাই, যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকবে।’ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কারা থাকবে, সে বিষয়টি পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়েই আসবে। এখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে মতামত চাওয়া হচ্ছে। তাদেরবিস্তারিত…


কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কামরুল হাসান।। কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক ভার্চ্যুয়াল মিটিং-এর মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হলো। স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এবং স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে। হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইলিয়াস হোসেনকে আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আব্দুল আজিজ, শিক্ষক এসএম আতিকুর রহমানবিস্তারিত…


জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়। একই সঙ্গে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে সাতক্ষীরার তিন মুফাসসির নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মাওলানা মনোয়ার হোসেন মুমিন, মাওলানা মনিরুল ইসলাম বেলালি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। তাদের মধ্যে মাওলানা মনোয়ার হোসেন মুমিনবিস্তারিত…