মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

 

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে পুরো কান্তনগর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের। মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ওবিস্তারিত…