priya
আতিফের কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট শেষ
নিউজ ডেস্ক :: চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পি আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বরের ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি। তবে কানসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য দিয়েছে। এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি মেলেনি। আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এই কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পরবিস্তারিত…
‘নাসরুল্লাহ-সিনওয়ারের সংগ্রাম এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে’
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইল তথা পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও ইয়াহিয়া সিনওয়ারের সংগ্রামের প্রশংসা করেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তার মতে, তাদের এই সংগ্রামই এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে।বুধবার ফার্স প্রদেশের ১৫ হাজার শহিদের কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়ে এ মন্তব্য করেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ‘শহিদ সিনওয়ারের মতো ব্যক্তিত্ব যদি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য আবির্ভূত না হতেন, শহিদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মতো মহান নেতারা যদি জিহাদকে প্রজ্ঞা, সাহস এবং ত্যাগের সাথে একত্রিত না করতেন; তাহলে এইবিস্তারিত…
একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন মুশফিক: জন ড্যানিলয়েচ
নিউজ ডেস্ক :: মুশফিকুল ফজল আনসারী একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলয়েচ। বহির্বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরতে মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারের চমৎকার সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। মঙ্গলবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন। জন ড্যানিলয়েচ লিখেছেন, তিনি (মুশফিক) বাংলাদেশের জন্য একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মুহূর্তে বাংলাদেশের জুলাই বিপ্লবের গল্প তুলে ধরার জন্য মুশফিককে উপযুক্ত ব্যক্তি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাবেকবিস্তারিত…
ফের বিয়ের প্রস্তাব, দুশ্চিন্তার মধ্যে স্বস্তির হাসি সালমানের মুখে
নিউজ ডেস্ক :: চলতি বছরের এপ্রিল মাসে বলিউড অভিনেতা সালমান খানের বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলি চালায় কিছু দুষ্কৃতকারী। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টারকে। শুধু সালমান খান নন, তার বাবাকেও হুমকি দেওয়া হয় ক্রমাগত। এর মধ্যে সম্প্রতি বন্ধুকে হারিয়েছেন সালমান। ভাইজানের বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এর পেছনে বিষ্ণোইরা আছেন বলে মত একাংশের। অথচ এ বিষয়ে সালমানকে দোষী বানানো হয়েছে, আসলে তিনি কোনো অপরাধ করেননি, নিজেকে নির্দোষ দাবি করেছেন। বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর নতুন করে শঙ্কায় বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা।বিস্তারিত…
জাতীয় রাজস্ব বোর্ডে বড় নিয়োগ
নিউজ ডেস্ক :: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১১-২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরির পদে মোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১৪ যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক পাস বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা ২. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ২২ যোগ্যতা: স্নাতক বা সমমান পাস বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা:৩৫ যোগ্যতা: স্নাতক বা সমমান পাস বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা ৪. পদেরবিস্তারিত…
গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টার জন্য কাতারের প্রশংসায় জার্মানি
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে কাতার। মঙ্গলবার বার্লিনে এক বৈঠকে গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক বিবৃতিতে জার্মান চ্যান্সেলর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বিবৃতিতে বলা হয়, চ্যান্সেলর কাতারের আমিরকে হামাসের জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এতে আরো বলা হয়, চ্যান্সেলর আশা প্রকাশ করেছেনবিস্তারিত…
বৃষ্টিতে বন্ধ খেলা, ৬৫ রানের লিড বাংলাদেশের
নিউজ ডেস্ক :: টেস্টের তৃতীয় দিনের ১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন টাইগাররা। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই আউট হন জয়। এর পর মুশফিকুর রহিমও ফিরে যান। দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরতে ব্যর্থ হন লিটন দাসও। ১৫ বল খেলে ৭ রান করে ফিরে যান তিনি। এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। ১১১ বল খেলে ৫৮ রান করে ফিরে যান জাকের।১৩৮ রানের জুটি গড়েন মিরাজ-জাকের। এ জুটি টেস্টেবিস্তারিত…
ডিএমপিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
নিউজ ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ১৩ ও ১৬তম গ্রেডে ৩৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা ১৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩ ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১৯ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ডবিস্তারিত…
তটিনীর দুষ্টুমি নিয়ে যা বললেন তৌসিফ
নিউজ ডেস্ক :: বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শোবিজ অঙ্গনে পাঁচ বছরের মতো পথচলা। শুরুটা বিজ্ঞাপন দিয়ে। শুধু এক গাল হাসি দিয়েই বিদ্যুৎগতিতে দর্শকদের মনে গেঁথে যান এ অভিনেত্রী। এরপর থেকে নাটক-ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে জড়িয়ে গেলেন অভিনয় জগতে। ‘কল্পনা’ আর ‘সুহাসিনী’র মাধ্যমে ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তটিনী। গত ঈদে তার ‘নয়নতারা’ নাটকটিও ব্যাপক আলোচিত হয়। সেখানে তার অভিনয়ও সবার নজর কাড়ে। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বেশ কিছু নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। দর্শকপ্রিয়তার তুঙ্গে উঠতে খুববিস্তারিত…
নাক ডাকা কমানোর কার্যকরী উপায়
নিউজ ডেস্ক :: নাক ডাকা শুধু যে বিরক্তিকর তা-ই নয়, এটি আপনার এবং আপনার সঙ্গীর ঘুমের মানকে প্রভাবিত করতে পারে। অনেক সময় নাক ডাকার সমস্যা স্বাস্থ্যের গুরুতর ইঙ্গিত দেয়, যেমন স্লিপ অ্যাপনিয়া। তবে কিছু সহজ উপায় মেনে চললে ঘুমের মধ্যে নাক ডাকার প্রবণতা কমানো সম্ভব। নাক ডাকা কমানোর কিছু কার্যকরী উপায় নিয়ে এখানে আলোচনা করা হলো: ১. ঘুমের অবস্থান পরিবর্তন করুন:: চিৎ হয়ে ঘুমানোর সময় নাক ডাকার সম্ভাবনা বেশি থাকে। এ সময় জিহ্বা ও গলার পেশি শিথিল হয়ে পেছনের দিকে চলে যায়, যা শ্বাসনালীর পথ আটকে দেয়। পাশ ফিরে শোওয়াবিস্তারিত…


