priya

 

সরকারি কর্মচারীসহ অন্যান্য কর্মীদের ই-রিটার্ন জমা বাধ্যতামূলক

নিউজ  ডেস্ক  :: চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ের দিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর দাখিল সহজ করতে অনলাইন মাধ্যম পুরোপুরি চালু করে। সে সময় এনবিআরের চেয়ারম্যান প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে ই-ট্যাক্স বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিলেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এক বিশেষ আদেশে চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি কর্মচারী, ব্যাংকার, মোবাইল প্রতিষ্ঠানের কর্মী ও ছয়টি বড় কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল এক বিশেষ আদেশে এনবিআর এ তথ্য জানিয়েছে। আদেশে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিলসংক্রান্ত এনবিআরের ২০২৩বিস্তারিত…


শীতে বারান্দায় যেসব শাক-সবজি চাষ করতে পারেন

নিউজ  ডেস্ক  :: শীত আসতে আর বেশি দেরি নেই। রাতের দিকে মাঝেমাঝেই হিমেল হাওয়ার স্পর্শ পাওয়া যাচ্ছে। শীতকাল মানেই বাজারে রকমারি সবজি। অনেকেই সেই অপেক্ষাতেই দিন গুনছেন। পালংশাক থেকে ফুলকপি, সিম থেকে পেঁয়াজকলি— শীতে বাজারের ব্যাগ যেন উপচে পড়ে। তবে সব না হলেও, কিছু সবজি চাইলে বারান্দাতেই ফলিয়ে নিতে পারেন। বাড়িতে ফলানো শীতকালীন সবজির স্বাদই আলাদা। তবে বাগান তৈরির কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কিছু বিষয়ে নজর না দিলে বারান্দায় সবজি ফলানো সহজ হবে না। ১) বারান্দায় যে গাছই লাগান না কেন, পর্যাপ্ত আলো-বাতাস আসাবিস্তারিত…


প্রোটিয়াদের বিপক্ষে মিরাজ-জাকেরের সর্বোচ্চ জুটির রেকর্ড

নিউজ  ডেস্ক  ::  মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার যেভাবে ভেঙে পড়েছিল, তাতে আজ তৃতীয় দিন প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তবে এতে বাদ সাধেন মেহেদী মিরাজ আর জাকের আলী। দুজনের শতাধিক রানের জুটিতে দল যেমন লিড পেয়েছে, তেমনই হয়েছে রেকর্ড। ১১২ রানে ৬ উইকেট পতনের পর মেহেদি মিরাজ আর জাকের আলী প্রতিরোধ গড়েন। এই জুটিতেই ইনিংস হার এড়িয়ে লিড নেয় বাংলাদেশ। ৯৪ বলে ক্যারিয়ারের ৯ম ফিফটি পূরণ করেন মিরাজ। বিরতির পর জাকেরও ১০২ বলে অভিষেক টেস্ট ফিফটি তুলে নেন। অবশেষে ৫৮বিস্তারিত…


প্রধান উপদেষ্টা সুস্থ আছেন

নিউজ ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোপুরি সুস্থ আছেন। তিনি আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তিনি পুরো সপ্তাহ জুড়ে অনেক বৈঠক করেছেন, যা আমরা নিয়মিত সাংবাদিকদের জানাচ্ছি। আজও তিনি বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।’ রাজনৈতিকদলের সঙ্গে সরকারের চলমান সংলাপের অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারের এবিস্তারিত…


‘কারও জীবন নষ্ট করবেন না’

নিউজ  ডেস্ক  :: চারপাশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো সব সময়ই ভাবায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। সম্প্রতি এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে দেখেছেন। অমানবিক এ ঘটনা নিয়ে এ অভিনেত্রী লিখেছেন, এ ছবিটি কয়েকদিন ধরে এতবার দেখেছি যে, এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। মেহজাবীনের পোস্ট করা দু’টি ছবি’র একটিতে লেখা, বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর। সচেতন করেবিস্তারিত…


নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত : স্বাস্থ্যের ডিজি

নিউজ  ডেস্ক  ::  স্বাস্থ্য খাত নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।স্বাস্থ্য মহাপরিচালক বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে, এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করব স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।এর আগে গত ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.বিস্তারিত…


আলটিমেটামের পর আবারও রাজপথে সাত কলেজের শিক্ষার্থীরা

নিউজ  ডেস্ক  ::  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রতিক্রিয়া না পেয়ে আবারও আন্দোলনে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সাত কলেজের এক হাজারেরও বেশি শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।পরে মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে মিরপুর রোড হয়ে সাইন্সল্যাবে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা- ‘অধিভুক্তি নাকি মুক্তি? মুক্তি মুক্তি’; ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানব না’; ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’; ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’; ‘নিপীড়নবিস্তারিত…


শুভ জন্মদিন মাহফুজ আহমেদ

নিউজ  ডেস্ক  ::  এক সময় ছোট-বড় দুই পর্দায় সমানতালে অভিনয় করেছেন। কুড়িয়েছেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা। দেখিয়েছেন তার অভিনয়ের যোগ্যতা। কিন্তু এখন অনেকটাই আছেন অভিনয় থেকে দূরে। তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ ২৩ অক্টোবর গুণী এ অভিনেতার জন্মদিন।নব্বইয়ের দশক থেকে কথা সাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় অভিনয় জীবন শুরু করেন। তিনি হ‍ুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, মহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের চার সতীনের ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। সৌরভ ছড়িয়েছেন ছোট পর্দাতেও।মাহফুজ আহমেদ ঢাকাবিস্তারিত…


‘রাষ্ট্রপতির চেয়ারে বসে কোনো চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না’

নিউজ  ডেস্ক  ::  এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, খুনি হাসিনার অন্যতম দোসর এই অবৈধ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতির চেয়ারে বসে গণঅভ্যুত্থানবিরোধী চক্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না।মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে এবি যুবপার্টির বিক্ষোভ মিছিলপূর্ববর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ জাতীয় শত্রু চিহ্নিত করে ফেলেছে। এ দেশের চিহ্নিত জাতীয় শত্রু হচ্ছে ভারত ও তার তাঁবেদার আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টবিস্তারিত…


এসআই অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ  ডেস্ক  ::  এসআই অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা, ট্রেনিংয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ২৫০ প্রশিক্ষণার্থী ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক কারণে হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, এসআই অব্যাহতির পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই। অতীতে এর থেকেও বেশি পরিমাণ অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। অনেক ধরনের শৃঙ্খলাভঙ্গ হতে পারে। এটা কোনো বিষয়বিস্তারিত…