‘নাসরুল্লাহ-সিনওয়ারের সংগ্রাম এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে’
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইল তথা পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও ইয়াহিয়া সিনওয়ারের সংগ্রামের প্রশংসা করেছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তার মতে, তাদের এই সংগ্রামই এই অঞ্চলের ভাগ্য পরিবর্তন করেছে।বুধবার ফার্স প্রদেশের ১৫ হাজার শহিদের কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়ে এ মন্তব্য করেন আয়াতুল্লাহ খামেনি।
আয়াতুল্লাহ খামেনি বলেন, পশ্চিমা-প্রদত্ত অস্ত্র দিয়ে ৫০ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা সত্ত্বেও প্রতিরোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরাইলি সরকার। যা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর জন্য একটি বড় পরাজয়।
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে যুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা নাসরুল্লাহ। হামাস নেতা সিনওয়ার নিহত হন ১৬ অক্টোবর গাজায়।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


