আতিফের কনসার্টের ৩৭ দিন আগেই সব টিকিট শেষ

নিউজ  ডেস্ক  :: চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পি আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বরের ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি।

তবে কানসার্টের ৩৭ দিন বাকি থাকতেই সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য দিয়েছে।

এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি মেলেনি। আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এই কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টিটে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’

সূত্র :যুগান্তর নিউজ

 






সম্পর্কিত সংবাদ

  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী