ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ভাবছে দক্ষিণ কোরিয়া
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার শত্রুর তালিকায় অন্যতম প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। নিজের নিরাপত্তার জন্য ভাড়া করা মার্কিন সেনাদের ওপর নির্ভর করতে হয় সিউলের। এর মধ্যেই আরও আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কে-পপের জন্য বিখ্যাত দক্ষিণ কোরিয়া। সিউলের কর্মকর্তারা জানান, তারা এবার সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অংশ হতে পারেন।
তবে এর পরিণতি কী হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের মধ্যেই।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে এবার সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করতে পারে সিউল। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য ইউক্রেনে উত্তর কোরীয় সেনা মোতায়েনের অভিযোগ আসার পর এমন সিদ্ধান্ত নিতে চাইছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া।
সিউলের গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়া তাদের প্রায় তিন হাজার সদস্যকে রাশিয়ায় পাঠিয়েছে প্রশিক্ষণের জন্য। আগামী ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রায় ১০ হাজার সেনা পাঠাবে পিয়ংইয়ং। তারা ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে লড়াই করবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পিয়ংইয়ং ও মস্কোর সহযোগিতা নিয়ে সিউল কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিকগুলো বিশ্লেষণ করছে।
এর মধ্যেই পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের দিকটিও চিন্তা করা হচ্ছে। ওই কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া ধাপে ধাপে পরিস্থিতির অংশ হিসেবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করার কথা বিবেচনা করব, যদি মনে হয় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তাহলে এসব অস্ত্রের আক্রমণাত্মক ব্যবহারও বিবেচনা করতে পারে সিউল।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


