hannansb
২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের
কালিগঞ্জ প্রতিনিধি। কৃষ্ণনগরের পল্লিতে চৌধুরীয়াটি জামে মসজিদে যুবকদের উদ্যোগে ২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের। কালিগঞ্জ উপজেলার এ মসজিদটিতে পবিত্র মাহে রমজানের ২৭ তারিখের সাথে সামঞ্জস্য রেখে ২৭ পদের ইফতার সামগ্রীর মাধ্যমে ইফতার আয়োজন করে যুবকেরা। মসজিদ কমিটির সেক্রেটারি মো: রফিকুল ইসলাম জানান স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর ২৭ রমজান শুক্রবার যুব সমাজের সভাপতি মিয়ারাজ হোসেন ঢালীর নেতৃত্বে গ্রামবাসী ও রোজাদারদের ইফতার করানো হয়েছে। গ্রামের মানুষ নানান পদের ইফতার পেয়ে খুশি হয়েছে। আগামীতে যুবকেরা গ্রামের কল্যাণকর সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী ভুমিকা পালন করবে।
তিনটি নব মুসলিম পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইয়াং মুসলিম জেনারেশন
নিজস্ব সংবাদদাতা :: মানবতার কল্যাণে নিবেদিত সমাজসেবা, জন মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদ নির্মূল করে একটি পরিচ্ছন্ন সমাজ উপহার দেয়ার প্রত্যয়ে দীর্ঘদিন যাবৎ সুনাম ও সুশৃংখলার সাথে কাজ করে যাচ্ছে ইয়াং মুসলিম জেনারেশন, ঝাউডাঙ্গা। তারই ধারাবাহিকতায় আজও ৩টি নব মুসলিম পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন মুসলিম জেনারেশনের সদস্যবৃন্দ। আজ ২৭ শে রমজান বিকাল ৪ ঘটিকায় ইয়াং মুসলিম জেনারেশন এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে সংগঠনের সহকারি সেক্রেটারি মোঃ মামুনুর রশিদ মিলন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ওবিস্তারিত…
সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোটারঃ বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিগত সরকার সমূহের সময়ে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় শাহাদাত বরণ কারী ৫৪ শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। ২৭ মার্চ বৃহষ্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে উপহার প্রদান অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ। ঈদ সামগ্রী বিতরণীবিস্তারিত…
কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনের কোবাদক স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল ১০ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাসির খাল এলাকা হতে এই হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয় । সুন্দরবন পশ্চিম বিভাগের ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতেবিস্তারিত…
সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে সেলাই মেশিন প্রদান
নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে শহরের বকুলতলা মোড়ে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবছর একজন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শহরের বকুলতলা মোড়ের শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে একটি সেলাই মেশিনসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতিবিস্তারিত…
জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ২নংওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার বিকাল ৩ টায় কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হল রুমে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাওঃ মামুনর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইদরিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব সম্পদ বিভাগের সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাস্টার ইবরাহীম বাহারি, সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, ওলামা বিভাগের সভাপতিবিস্তারিত…
কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ দিন (বুধবার, ২৬শে মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সোহরাওয়ার্দী পার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন অধা-সরকারি, স্বায়ত্তশাসিত,বিস্তারিত…
আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপজেলা পর্যায়ে উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কোরআন খতম এবং স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে। বুধবার (২৬ মার্চ)বেলা ১১ টায় আশাশুনি মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন,আশাশুনি এ কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করে। মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মাওঃ শাহজাহান কবির,সাধারণ কেয়ারটেকার মোর্ত্তাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওঃ আব্দুল ওয়াজেদ,মাওঃ আব্দুল খালেক প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত…
আশাশুনিতে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র্যালি করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃবিস্তারিত…
আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ মার্চ) আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন। আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোত্তর্জা,অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস,উপজেলা কর্মপরিষদ ও শুরাবিস্তারিত…


