hannansb

 

সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আনিছুর রহমান, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল রোজ শনিবার উপজেলা আমীর মাওলনা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনা বিকার ৩টায় সদর উপজেলা জামায়াত অফিসের হল রুমে ঈদ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্যবিস্তারিত…


কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের উপর বোমা হামলায় প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ এপ্রিল ) বেলা ১১ টায় কয়রা সদরে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন কয়রা উপজেলা বিএনপি নেতা এম এ হাসান, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কোহিনূর আলম, সালাউদ্দিন লিটন, আঃ সামাদ, আঃ রহিম সানা, আবুল বাশার ডাবলু, মুনছুর রহমান, মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, মফিজুল ইসলাম ওসমান গনি খোকন, মাকসুদ, ফারুক হোসেন, জলিল, আনারুলবিস্তারিত…


স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য মো. আব্দুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল। মো. আব্দুর রশিদ গত ২রা এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সরকারি চাকুরীর বয়স পর্যন্ত সুনামের সহিত দপ্তরীর দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েও তার জীবদ্দশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। মো. আব্দুর রশিদ একজন সদালপী ও মিষ্টভাষীবিস্তারিত…


আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার,ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে।  ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে।বিস্তারিত…


কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র একাদশ ১ গোলে জয়ী। আজ বৃহস্পতিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ সিনিয়র বনাম জুনিয়র একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে সাজিদের দেয়া গোলে সিনিয়র একাদশ এগিয়ে যায়। নির্ধারিত সময়ে আর কোন দলই গোলের দেখা না পাওয়ায় ঐ এক গোলে সিনিয়র একাদশ জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সিনিয়র একাদশের সাজিদ। ম্যাচে রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন। খেলার উদ্বোধন করেন কলারোয়া সরকারিবিস্তারিত…


আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,সাতক্ষীরা।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় বিছট সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পাশে নদীর বেড়ীবাধ ভাঙ্গনের পাশ্ব রস্তার উপর স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে’র আয়োজনে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় ৪ দফার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন,মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ। মানববন্ধনেবিস্তারিত…


আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু।। অসুস্থ-৯ জন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদ্যপানে স্বেচ্ছাসেবক দল নেতা সহ ২ যুবকের মৃত্যু হয়েছে।নিহত দুই যুবক হলেন জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী। তারা উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁ ও সোহরাব গাজীর ছেলে। একই ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে আরও দুই যুবকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন টিটু ও নাজমুলের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সন্ধ্যায়বিস্তারিত…


আতঙ্কিত এলাকাবাসী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার বিছট ওয়াপদা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। তবে উপকূলবাসীর সকল আনন্দ,খুশি পানিতে ভেসে গেছে। কারণ সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯ নং আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। জানা গেছে,সোমবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার নিকট থেকে প্রায় ২ শত ফুট এলাকাজুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে ঈদেরবিস্তারিত…


সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

দামি পোশাক পরা যাবে না, মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঈদের ময়দানে যাওয়া যাবে না, জড়োসড়ো ভাবে ভীত সন্ত্রস্ত হয়েই ঈদের ময়দানে এসে নামাজ আদায় করে আবার বাড়িতে আসতে হবে। কোন আলোচনা পর্যালোচনায় অংশগ্রহণ করা যাবে না, কি জানি কি বলে বসি, তার জন্য পস্তাতে হবে আমাকে আবার। হাঁ, বলছিলাম বিগত এক যুগের ঈদ পালন করার দৃশ্য এবং অবস্থা। একটি বিশেষ শ্রেণী ছাড়া সকলেরই ছিল এই একই অবস্থা। আজকের ঈদ আমাদের জীবনে এক স্মৃতি বিজড়িত ঈদ। নেই কোন হতাশা, আছে প্রাণঢালা আড্ডা। নিজেদের সর্বোচ্চ ব্যয় করে ঈদের আয়োজন। আগে পিছেবিস্তারিত…


সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক

বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্ব বিগত সুদীর্ঘ একমাস ঈমান নেকআমল ও এহসানের সাথে পালন করেছে। নিজেদের পাহাড়সম অপরাধসমূহ দূর করার জন্য রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। শৃঙ্খলা মাফিক সমুদয় কাজ সম্পন্ন করেছে। শুধুমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য অন্যায় জুলুম, আর পাপকর্ম থেকে নিজেকে হেফাজত করেছে। রহমত মাগফেরাত ও নাজাতের পায়গাম নিয়ে মাহে রমজান আমাদের কাছে এসেছিল আজ সে বিদায় দিয়ে চলে গেছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদ মোবারক। সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে অনলাইন এই পত্রিকার সকলবিস্তারিত…