hannansb

 

আশাশুনিতে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র‍্যালি করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃবিস্তারিত…


আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ মার্চ) আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন। আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোত্তর্জা,অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস,উপজেলা কর্মপরিষদ ও শুরাবিস্তারিত…


আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে যুবকদের সম্মানে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল্লাহ আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েব আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা,সহ-সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস,আশাশুনি প্রেসক্লাবেরবিস্তারিত…


কয়রায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,অতিরিক্ত কৃষি অফিসার তরুন রায়,বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত…


আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের প্রশাসন আশা ব্রিকস-২ নামের একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনা স্থলে পৌছে ইটভাটায় তালা লাগিয়ে দেন।উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে দ্বীর্ঘ দিন যাবত উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল।জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হওয়ায় নানাবিধ সমস্যার বিষয় অভিযান পরিচালনা করেন উল্লেখ করে স্থানীয়রা কয়েক বছর ধরে তা বন্ধের দাবী জানিয়ে আসছিলেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত জানান,আশা ব্রিকস কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করেবিস্তারিত…


কলারোয়ায় নকল জুতার দোকানে অভিযান।। এক মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান।। কলারোয়া পৌর সদরের পূবালী ব্যাংকের সামনে সীমান্ত সুজ নামের দোকানে নামি-দামি ব্র্যান্ডের লোগো নকল করে জুতা তৈরির অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। (২৪ শে মার্চ ) সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মো. জহিরুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ সালের ৫০ ধারায় এবং নকল পণ্য বা উৎপাদন করার অপরাধে সীমান্ত সুজের সত্ত্বাধিকারী দীনু দাসকে ওই জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়। এসময় স্যান্ডেল তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করার পাশাপাশি জরিমানা করা হয়। একইসঙ্গে ওই কারখানারবিস্তারিত…


সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পের ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে চমক রায় শুভ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২ টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের পাশে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মৃত চমক রায় শহরের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের এ বছর এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে স্কুল ছাত্র চমক রায়সহ এলাকার কয়েকজন মিলে ওই এলাকার একটি পুকুরে মাছ ধরতে যায়। এ সময় সে তার ব্যবহৃত বাই সাইকেলটিবিস্তারিত…


জেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রম জাতীয়করন না করে আউটসোসিং করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রম জাতীয়করন না করে আউটসোসিং করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার ( ২৩ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতশত শিক্ষক ও শিক্ষিকারা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার শাহজান সিরাজ, হাসানুজ্জামান, আবু হানিফ,ফিল্ড সুপারভাইজার মো. শামসুর রহমান সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।পরে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ চলমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পেরবিস্তারিত…


ঈদ উপলক্ষে স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫:: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। দুর্দান্ত এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো জনপ্রিয় মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। যারা নতুন স্মার্টফোন কেনা বা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, স্যামসাংয়ের ঈদ অফারে তারা কিনতে পারেন তাদের পছন্দের স্মার্টফোন।বিস্তারিত…


সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষল কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়। সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি প্রকৌশলী আবুল কাসেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অস্যখ্য অগনিত মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। স্মরণকালের সেরা উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রেজা। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখত, সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা ও পরিবারবিস্তারিত…