ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন

সাতক্ষীরা সংবাদদাতাঃ মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোসলেমা আদর্শ একাডেমীর ছাত্রছাত্রীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মোসলেমা আদর্শ একাডেমীর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি পুরাতন সাতক্ষীরা হয়ে বিশাল র্যালী ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মোসলেমা আদর্শ একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেহেদী হাসান বলেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়ীত্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আরো বক্তব্য রাখেন কাজী সাইদুর রহমান, আলাল হোসেন, মাওলানা হাফিজুর রহমানসহ অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আল আমিন, মোঃ আশরাফুল ইসলাম,ফারিহা তাসনিম, আতিয়া ফারজানা, জাকির হোসেন, নাজিফা তাবাসসুম, আমির হামজা, রুহানি মাহজাবিন,প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ