কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের করণীয় শীর্ষক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে কয়রা উপজেলার বিভিন্ন অঞ্চলের বনজীবিদের নিয়ে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় কর্মশালায় আলোচনায় বক্তব্য রাখেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ,মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, মাইনুর, আশিকুজামান, বনজীবি, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান, মাসুমা আক্তার, আসমা খাতুন প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


