ekabir
সাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি :: আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য পুকুর প্রস্তুতি ও জৈব নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে শ্রিম্প হ্যাচারি এ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) এর বাস্তবায়নে ও সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রিম্প হ্যাচারি এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর অর্থায়নে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত…
সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : “সুখী সুন্দর বাংলাদেশ আনন্দময় শৈশব চাই”এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শীতের শিশির ভেজা সকালে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম। উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক ঝাঁক কোমলমতিবিস্তারিত…
সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী ছাত্র মেয়ারাজ হোসেনকে দেখতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী ছাত্র মিয়ারাজ হোসেনকে দেখতে ও খোঁজখবর নিতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২২ জানুয়ারি) রাতে ছাত্র মিয়ারাজের বাড়িতে খোঁজখবর নেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধ শাহ জাহান আলী মিটন। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন,সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য সাংবাদিক আব্দুল করিম, রুহুল কুদ্দুস সহ সাংবাদিকবৃন্দ।
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত ১২৬ বিডিআর সদস্য
নিউজ ডেস্ক :: বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ১২৬ জন বন্দী মুক্তি পাচ্ছেন। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ ২৪ জন, কারাগার পার্ট-২-এ ৮৯ জন এবং হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আছেন ১৩ জন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে তাঁদের জামিনে মুক্তি দেওয়া শুরু হয়েছে। বন্দীদের মুক্তির খবরে কারাফটকে ভিড় করেছেন স্বজনেরা। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে গতকাল বুধবার বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলেবিস্তারিত…
বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরপদে অবতরণ
নিউজ ডেস্ক : ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে। বুধবার সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই এ হুমকি পাওয়া যায়। এরপরই সকাল পৌণে ১০টার দিকে ওই ফ্লাইটি নিরাপদে অবতরণ করে। এয়ারক্রাফটটি ঘিরে রাখে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। বিমানবন্দর টার্মিনাল সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বোমা হামলার হুমকি ওই ফ্লাইটের পাইলট বা কো পাইলটকে নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে দেয়া হয়েছে। তবে সেখানে কী বলা হয়েছে তা সকাল ১০টা ২০বিস্তারিত…
গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
নিউজ ডেস্ক :: তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে ভয়ংকর সব তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। নারীদের জোরপূর্বক গুম করা হতো। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন। অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আংশিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এমন এক নারীর সাক্ষাৎকার নেয়া হয়েছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন গর্ভবতী নারী একমাস আটকে ছিলেন। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুও একই সঙ্গে আটক ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার ওই নারীকে মারধর করতেন। আটকে থাকা ছয় বছর বয়সীবিস্তারিত…
ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক :: ৩৩ বছরের পুরনো সংবাদ মাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেয়া হয়। নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা। রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। সেখানে তারাবিস্তারিত…
ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক?
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে পররাষ্ট্র দফতর থেকে পদত্যাগের ঘটনাকেও ‘ট্রাম্পের খেলা’ উল্লেখ করে পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের অনেক কর্মী ও সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্রবিস্তারিত…
মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: আমরা যখন প্রথম স্কুলের বারান্দায় পদর্পণ করি এমন এক মুর্হূতে শিক্ষকরা মজার ছলে আমাদের কাছে জিজ্ঞাস করতো বড় হয়ে তোমরা কে কি হতে চাও। তখন আমরা কিছু না ভেবেই বলতাম, আমরা ডাক্তার হবো, বিজ্ঞানী হবো আরো কত কী। এমনই শৈশবে স্কুল শিক্ষকে বলা কথা ও ডাক্তার হওয়ার সপ্নের দিকে পা বাড়ালেন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মাষ্টার আইয়ূব আলীর কৃতি সন্তান আল সাবেহ মোঃ ওয়াহিদুল্ল্যা। রবিবার ২০২৪-২৫ (এমবিবিএস) সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ফলাফল প্রকাশে ওয়াহিদুল্ল্যাহ ৫৯২ তম হয়ে ঢাকার সোহরাওয়য়ার্দী মেডিকেল কলেজেবিস্তারিত…
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু : সস্তিতে এলাকাবাসী
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পাড়ের দখলকৃত অবৈধ স্থাপনা ছাত্র-জনতার যৌথ প্রচেষ্ঠায় উচ্ছেদের পর সেতু নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ফলে দির্ঘদিন হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালের দু’ পারের অবৈধ স্থাপনা সরাতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসএ-জেডটি জেভি’ সেতু নির্মান প্রকল্পের কাজ বন্ধ করে চলে যায়। প্রায় ২ বছর ধরে জায়গা দখলমুক্ত করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে খালের দক্ষিন পাশের অবৈধ স্থাপনা সরানো হলেও উত্তর পাশের স্থাপনা থেকেবিস্তারিত…


